NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২, ২০২৬ | ১৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ থ্যালাসেমিয়া শনাক্তে গ্রাম পর্যন্ত স্ক্রিনিং চালুর আহ্বান জুবাইদা রহমানের আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা গাজার প্রস্তাবিত শান্তিচুক্তিকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন গ্র্যামি থেকে সরে দাঁড়ানো নিয়ে বিতর্ক, কেন এমন সিদ্ধান্ত নিল বিটিএস?
Logo
logo

আগামী মাসে চট্টগ্রাম-ঢাকা পাইপলাইনে পুরোদমে তেল সরবরাহ শুরু


খবর   প্রকাশিত:  ২০ মে, ২০২৬, ০৯:০৫ এএম

আগামী মাসে চট্টগ্রাম-ঢাকা পাইপলাইনে পুরোদমে তেল সরবরাহ শুরু

আগামী মাসের শেষে চট্টগ্রাম থেকে ঢাকায় পুরোদমে পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে।

আরো জানানো হয়, জ্বালানি তেলের জন্য চট্টগ্রাম-ঢাকা তেল পাইপলাইনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

 

মঙ্গলবার (১৯ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বিশেষ কমিটির সভাপতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত,  হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মঈনুল ইসলাম খান, মো. সাইফুল আলম, মো. নূরুল ইসলাম, মো. আব্দুল বাতেন, মো. আবুল হাসনাত এবং মোহাম্মদ আবুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কমিটি সূত্র জানায়, বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে গৃহীত প্রকল্প এবং নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গৃহীত নীতিমালা ও বর্তমান চিত্র তুলে ধরা হয়।

 

এ সময় জানানো হয়, ফিলিং স্টেশন স্থাপন, পরিচালনা ও ব্যবস্থাপনা নীতিমালা যুগোপযোগীকরণের কাজ চলমান রয়েছে। গ্যাস বিপণন নিয়মাবলি ২০১৪ হালনাগাদপূর্বক গ্যাস বিপণন নিয়মাবলি-২০২৬ প্রণয়ন করা হয়েছে।

এরপর দেশের চলমান জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বৈঠকে কমিটির সদস্যরা তাদের মতামত দেন।

 

এ ছাড়া জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বিরোধী দলের সদস্যদের প্রয়োজনীয় পরামর্শ লিখিত আকারে কমিটিতে জমা দিতে বলা হয়। প্রয়োজনীয় সুপারিশসহ কমিটির প্রতিবেদন সংসদের আগামী অধিবেশনে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।