NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

জি-৭ সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প, গুরুত্ব পাবে যেসব বিষয়


খবর   প্রকাশিত:  ২০ মে, ২০২৬, ০৯:০৫ এএম

জি-৭ সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প, গুরুত্ব পাবে যেসব বিষয়

বিশ্বের শীর্ষ শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ সম্মেলনের বৈঠকে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী জুন মাসে ফ্রান্সে এই সম্মেলন হওয়ার কথা রয়েছে।

 

সম্প্রতি ইরানের সঙ্গে যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে জি-৭-এর সদস্যের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক তিক্ততার মধ্যে এমন ঘোষণা এলো।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, জি-৭ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের যোগ দেওয়ার তথ্যটি জানিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। ট্রাম্প বৈঠকে মার্কিন সাহায্যের সঙ্গে বাণিজ্যের সংযোগ স্থাপন, যুক্তরাষ্ট্রে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জাম ব্যবহারের প্রসার এবং গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলে চীনের নিয়ন্ত্রণ কমানো নিয়ে কথা বলতে চান।

আগামী জুনের ১৫ থেকে ১৭ তারিখ পর্যন্ত ফ্রান্সের এভিয়ান শহরে জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বর্তমানে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এই গ্রুপের সদস্য।