NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২, ২০২৬ | ১৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ থ্যালাসেমিয়া শনাক্তে গ্রাম পর্যন্ত স্ক্রিনিং চালুর আহ্বান জুবাইদা রহমানের আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা গাজার প্রস্তাবিত শান্তিচুক্তিকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন গ্র্যামি থেকে সরে দাঁড়ানো নিয়ে বিতর্ক, কেন এমন সিদ্ধান্ত নিল বিটিএস?
Logo
logo

রুনা লায়লা থেকে পরীমনি, ঈদে জমবে তারার মেলা


খবর   প্রকাশিত:  ১৯ মে, ২০২৬, ০৯:০৫ এএম

রুনা লায়লা থেকে পরীমনি, ঈদে জমবে তারার মেলা

ঈদুল আজহা উপলক্ষে বিশেষ আয়োজন নিয়ে আসছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এবারের ঈদের অন্যতম আকর্ষণ হচ্ছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’।

গান, নাচ, কৌতুক ও বিশেষ পরিবেশনায় সাজানো হয়েছে এবারের পর্ব।

 

অনুষ্ঠানটি ঈদের দিন রাত ১০টায় প্রচারিত হবে। উপস্থাপনায় থাকছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, মো. হাসান রিয়াদ, ইয়াসির আরাফাত ও ইয়াসমিন আক্তার।

 

এবারের আয়োজনে বিশেষ কোরিওগ্রাফির মাধ্যমে ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’ গানে নতুনভাবে হাজির হয়েছেন সংগীতশিল্পী রুনা লায়লা। অন্যদিকে ‘কাল সারারাত ছিল স্বপ্নের রাত’ গান পরিবেশন করেছেন বেবী নাজনীন। এই পরিবেশনার নৃত্য পরিচালনায় ছিলেন চাঁদনী ও শাওন।

নতুন গান ‘কৃষ্ণচূড়া’ নিয়ে মঞ্চে থাকছেন ন্যান্সি ও ইমরান।

গানটির গীতিকার কবির বকুল এবং সংগীত পরিচালনায় রয়েছেন ইমরান মাহমুদুল।

 

নৃত্য পরিবেশনায় থাকছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। তিনি ‘রূপনগরের রাজকন্যা’ থিমে নৃত্য পরিবেশন করবেন। পাশাপাশি ‘দূর দ্বীপবাসিনী’ গানে নৃত্য পরিবেশন করবেন মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর।

দর্শক অংশগ্রহণমূলক ‘রঙ’ শিরোনামের বিশেষ পর্বে থাকবেন চিত্রনায়িকা পরীমনি।

কুইজ পর্বে অংশ নিচ্ছেন কেয়া পায়েল, আতিয়া আনিসা, জেফার রহমান, ফররুখ আহমেদ রেহান, ফারহান আহমেদ জোভান ও খায়রুল বাশার।

 

এ ছাড়া বিশেষ পারফরম্যান্স নিয়ে থাকছেন কৌতুকশিল্পী আবু হেনা রনি। আরও অংশ নিচ্ছেন ফারুক আহমেদ, শামীম জামান ও মুকিত মোহাম্মদ জাকারিয়া। ‘অ-মানুষ’ শিরোনামের একটি বিশেষ পরিবেশনায় থাকছেন অভিনেতা সুমন ও কৌতুকশিল্পী শাওন।

সব মিলিয়ে গান, নাচ, কৌতুক, কুইজ ও তারকাদের অংশগ্রহণে এবারের ‘আনন্দমেলা’ ঈদের আনন্দে যোগ করবে বাড়তি মাত্রা।