NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৭, ২০২৬ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে : প্রধানমন্ত্রী চীনা উপহার ফেলে দিল মার্কিন প্রতিনিধিদল—কী বলছে ফ্যাক্ট চেক? যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে লড়ার ঘোষণা দিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী চেলসিকে হারিয়ে এফএ কাপ শিরোপা ম্যান সিটির একমাত্র পরীমনি ছাড়া সবার চেহারাই সার্জারি করা : তমা মির্জা আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার অচলাবস্থা কাটেনি, ট্রাম্প-শি বৈঠকের পর ইউরোপীয় শেয়ারবাজারে বড় পতন বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে মঞ্চ মাতাবেন শাকিরা-ম্যাডোনা-বিটিএস সিনেটর বার্নি স্যান্ডার্স-এর সমর্থন পেলেন শামসুল হক
Logo
logo

যুক্তরাষ্ট্রে 'জালালাবাদ ল সোসাইটি'র ১১ সদস্যের এডহক কমিটি


খবর   প্রকাশিত:  ১৭ মে, ২০২৬, ১০:০৫ এএম

যুক্তরাষ্ট্রে 'জালালাবাদ ল সোসাইটি'র ১১ সদস্যের এডহক কমিটি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বৃহত্তর সিলেট অঞ্চলের আইনজীবীদের সংগঠন ‘জালালাবাদ ল সোসাইটি ইউএসএ’র বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দীর্ঘ এক দশকের স্থবিরতা কাটিয়ে সংগঠনটিকে একটি শক্তিশালী ও আইনি ভিত্তির ওপর দাঁড় করাতে ১১ সদস্যের একটি শক্তিশালী ‘এডহক কমিটি’ গঠন করা হয়। 

শনিবার (৯ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটসের ইটজি হালাল চাইনিজ রেস্তোরাঁয় এই সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ আইনজীবী ও সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টা অ্যাটর্নি মঈন চৌধুরীসহ উল্লেখযোগ্য সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত আইনজীবীরা মত দেন যে, গত ১০ বছর ধরে কোনো সুনির্দিষ্ট গঠনতন্ত্র, সাধারণ সভা কিংবা নির্বাচন ছাড়াই সংগঠনটি নামমাত্র পরিচালিত হয়ে আসছিল। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সংগঠনকে গতিশীল ও আইনজীবী-বান্ধব করতে সর্বসম্মতিক্রমে একটি এডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। অ্যাডভোকেট মো. নাসির উদ্দিনকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়েছে। 

কমিটির অন্য সদস্যরা হলেন— অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুম, অ্যাডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল, অ্যাডভোকেট সাব্বীর আহমেদ মাসার, অ্যাডভোকেট আব্দুস শহীদ আজাদ, অ্যাডভোকেট বিমান দাশ, অ্যাডভোকেট আলাউদ্দিন তালুকদার, অ্যাডভোকেট আশিক আহমদ খান, অ্যাডভোকেট মো. আতিকুর রহমান শাবু এবং অ্যাডভোকেট মো. আব্দুর রাজ্জাক।

নবগঠিত এই এডহক কমিটিকে আগামী ৯০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কমিটিকে প্রধানত সংগঠনের জন্য একটি পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়ন, আইনিভাবে সংগঠনের রেজিস্ট্রেশন সম্পন্ন করা এবং নতুন সদস্য সংগ্রহের কাজ সম্পন্ন করতে হবে। সংগঠনটির প্রাতিষ্ঠানিক রূপরেখা তৈরির লক্ষ্যে সভায় দুটি পৃথক উপকমিটি গঠন করা হয়েছে। 

৫ সদস্য বিশিষ্ট ‘সংবিধান উপকমিটি’র আহ্বায়ক করা হয়েছে অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলামকে। অন্যদিকে, ৩ সদস্য বিশিষ্ট ‘রেজিস্ট্রেশন উপকমিটি’র আহ্বায়ক মনোনীত হয়েছেন অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন। সভার শেষে উপস্থিত আইনজীবীদের গুরুত্বপূর্ণ মতামতের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সভাপতি মো. নাসির উদ্দিন। নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।