NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ৩, ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বে অব বেঙ্গল কনভারসেশন শুরু, বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি বিষাক্ত ইনজেকশনেও বেঁচে গেলেন নারী, এখন কী হবে শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও খোয়াল বাংলাদেশ ‘জেলার ২’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে পিছিয়ে গেল ‘ওম’ রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের
Logo
logo

ব্রিকসে বাংলাদেশের অন্তর্ভুক্তির আশ্বাস দিল ব্রাজিল


খবর   প্রকাশিত:  ১৬ মে, ২০২৬, ০৯:০৫ এএম

ব্রিকসে বাংলাদেশের অন্তর্ভুক্তির আশ্বাস দিল ব্রাজিল

বাংলাদেশকে ব্রিকসে অন্তর্ভুক্তির আশ্বাস দিয়েছে ব্রাজিল। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার প্রতিও সমর্থন জানিয়েছে দেশটি।

গতকাল শুক্রবার (১৫ মে) ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার প্রধান উপদেষ্টা সেলসো আমোরিমের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-ব্রাজিল সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে বহুপাক্ষিক সহযোগিতা ও গ্লোবাল সাউথের সংহতি জোরদারের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকের শুরুতে সেলসো আমোরিম প্রেসিডেন্ট লুলার পক্ষ থেকে বাংলাদেশের নতুন নেতৃত্ব ও জনগণকে শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশকে গ্লোবাল সাউথের একটি গুরুত্বপূর্ণ ও উদীয়মান কণ্ঠস্বর হিসেবে উল্লেখ করেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে ব্রাজিল বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। বর্তমানে দুই দেশের সম্পর্ক বহুমাত্রিক কৌশলগত অংশীদারিত্বের দিকে এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

বৈঠকে ‘টেট-অ্যা-টেট স্ট্র্যাটেজিক ফোরাম’ গঠনের প্রস্তাব দেন আমোরিম। এর মাধ্যমে বাংলাদেশ ও ব্রাজিলের উপদেষ্টা পর্যায়ে নিয়মিত একান্ত বৈঠকের প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির কথা বলা হয়, যাতে উচ্চপর্যায়ের রাজনৈতিক সংলাপ ও কৌশলগত সমন্বয় আরও জোরদার হয়।

প্রস্তাবকে স্বাগত জানিয়ে হুমায়ুন কবির বলেন, এর মাধ্যমে দুই দেশের মধ্যে আস্থা, কৌশলগত সহযোগিতা ও দীর্ঘমেয়াদি নীতিগত সমন্বয় আরও সুদৃঢ় হবে।