NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২, ২০২৬ | ১৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ থ্যালাসেমিয়া শনাক্তে গ্রাম পর্যন্ত স্ক্রিনিং চালুর আহ্বান জুবাইদা রহমানের আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা গাজার প্রস্তাবিত শান্তিচুক্তিকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন গ্র্যামি থেকে সরে দাঁড়ানো নিয়ে বিতর্ক, কেন এমন সিদ্ধান্ত নিল বিটিএস?
Logo
logo

প্রথমবার যুক্তরাজ্যের বিলিয়নেয়ারের তালিকায় বেকহ্যাম


খবর   প্রকাশিত:  ১৫ মে, ২০২৬, ০৬:০৫ পিএম

প্রথমবার যুক্তরাজ্যের বিলিয়নেয়ারের তালিকায় বেকহ্যাম

যুক্তরাজ্যের সাবেক ফুটবলার ডেভিড বেকহ্যাম প্রথমবারের মতো ‘বিলিয়নেয়ার’ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘সানডে টাইমসে’র ধনী তালিকায় নাম উঠেছে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার ইউনাইটেড সাবেক এই খেলোয়াড়ের।

তালিকায় ব্রিটিশ রক ব্যান্ড ‘ওয়াসিসে’র ব্যান্ডের দুই ভাইয়েরও নাম রয়েছেন।

 

‘সানডে টাইমসে’র প্রকাশিত তালিকা অনুযায়ী, বেকহ্যাম এবং তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম সম্মিলিতভাবে ১.১৮৫ বিলিয়ন পাউন্ড (১৬০ কোটি ডলার) সম্পদের মালিক হয়েছেন। এই মাইলফলকে পৌঁছানোর আগে গেল বছর বেকহ্যাম দম্পতির সম্পদের পরিমাণ ছিল আনুমানিক ৫০০ মিলিয়ন পাউন্ড। যা এক বছরে এই ক্রীড়া ব্যক্তিত্বের সম্পদের বিশাল উত্থান হিসেবে দেখা হচ্ছে।

খবর মার্কা

 

ইংল্যান্ড জাতীয় দলের সাবেক অধিনায়ক ইন্টার মিয়ামির সহ-মালিকও, যার আনুমানিক মূল্য ১৪৫ কোটি ডলার।

এদিকে ওয়েসিস ব্যান্ডের নোয়েল ও লিয়াম গ্যালাগার ভ্রাতৃদ্বয়ের সম্পদের পরিমাণ ৩৭৫ মিলিয়ন পাউন্ডের (৪৩১ কোটি ডলার)। 

বেকহ্যাম দম্পতি বর্তমানে যুক্তরাজ্যের সামগ্রিক ধনী তালিকায় ১৪১তম স্থানে রয়েছেন। ক্রীড়া জগতে তারা কেবল সাবেক ফর্মুলা ওয়ান তারকা বার্নি একলস্টোন পরিবারের নিচে রয়েছেন।

 

 

যারা মূলত ঐতিহাসিক মোটরস্পোর্টের বাণিজ্যিকীকরণের মাধ্যমে ২ বিলিয়ন পাউন্ডের সম্পদ গড়ে তুলেছেন। তাদের বর্তমান আর্থিক অবস্থা রাজা তৃতীয় চার্লসের চেয়ে উল্লেখযোগ্যভাবে এগিয়ে। ফর্মুলা ওয়ান তারকার ব্যক্তিগত সম্পদের পরিমাণ আনুমানিক ৬৮০ মিলিয়ন পাউন্ড।