NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২, ২০২৬ | ১৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ থ্যালাসেমিয়া শনাক্তে গ্রাম পর্যন্ত স্ক্রিনিং চালুর আহ্বান জুবাইদা রহমানের আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা গাজার প্রস্তাবিত শান্তিচুক্তিকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন গ্র্যামি থেকে সরে দাঁড়ানো নিয়ে বিতর্ক, কেন এমন সিদ্ধান্ত নিল বিটিএস?
Logo
logo

কারখানা টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা চান পোশাক ব্যবসায়ীরা


খবর   প্রকাশিত:  ১২ মে, ২০২৬, ১০:০৫ এএম

কারখানা টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা চান পোশাক ব্যবসায়ীরা

দেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জ, রপ্তানি চাপ এবং কারখানা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি মোকাবিলায় সরকারের সহযোগিতা চেয়েছেন পোশাক খাতের উদ্যোক্তারা। এ লক্ষ্যে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

সোমবার (১১ মে) তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ দুই সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ নেতাদের সঙ্গে এক বৈঠকে তারা এ সহযোগিতা চায়।

সাক্ষাতে দেশের পোশাকশিল্পের সামগ্রিক পরিস্থিতি, উৎপাদন ব্যয় বৃদ্ধি, ব্যাংকিং জটিলতা, জ্বালানি সংকট এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার চাপ তুলে ধরা হয়।

উদ্যোক্তারা জানান, এসব চ্যালেঞ্জের কারণে অনেক কারখানা ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে এবং নতুন করে আরো কারখানা বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে।

 

বিকেএমইএর পক্ষ থেকে বলা হয়, শিল্প টিকিয়ে রাখতে জরুরি নীতিগত সহায়তা প্রয়োজন। বিশেষ করে এলডিসি গ্র্যাজুয়েশন পিছিয়ে দেওয়া, বন্ধ কারখানা পুনরায় চালুর উদ্যোগ এবং শ্রম আইন সংশোধনের আগে অংশীজনদের মতামত অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানানো হয়।

এ সময় প্রতিনিধিদল বর্তমান সচল কারখানাগুলো যেন উৎপাদন চালিয়ে যেতে পারে, সে বিষয়ে ব্যাংকিং সুবিধা সহজীকরণ, ঋণপ্রবাহ নিশ্চিত করা এবং রাজস্বসংক্রান্ত জটিলতা নিরসনের অনুরোধ জানান।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়গুলো গুরুত্ব সহকারে শোনেন এবং বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি উদ্যোক্তাদের ব্যাংকিং ও রাজস্বসংক্রান্ত সমস্যাগুলো লিখিতভাবে উপস্থাপনের নির্দেশনাও দেন।

সাক্ষাতে প্রধানমন্ত্রী পোশাকশিল্পকে টেকসই ও প্রতিযোগিতামূলক রাখতে পণ্য বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিশেষ করে সিল্ক সেক্টর ও ম্যান-মেইড ফাইবারভিত্তিক পণ্য উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।

একই সঙ্গে জ্বালানি সংকট নিরসন এবং শিল্পের দক্ষতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেন।

 

 সভায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া।

বিকেএমইএর প্রতিনিধিদলে ছিলেন নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সিনিয়র সহসভাপতি অমল পোদ্দার, সহসভাপতি (অর্থ) মোরশেদ সারওয়ার সোহেল, সহসভাপতি মো. শামসুজ্জামান এবং ফকির কামরুজ্জামান নাহিদ।

উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, সরকারের সময়োপযোগী নীতি সহায়তা অব্যাহত থাকলে দেশের পোশাকশিল্পের বর্তমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং রপ্তানি প্রবৃদ্ধি ও কর্মসংস্থান রক্ষা পাবে।