NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে
Logo
logo

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ব্যক্তিগত সহকারী হত্যায় গ্রেপ্তার ৩


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৯:০৫ এএম

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ব্যক্তিগত সহকারী হত্যায় গ্রেপ্তার ৩

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একান্ত ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যার ঘটনায় উত্তর প্রদেশ থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি।

গতকাল রাতেই তাদের গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে আসা হয়। পরে রাতভর ভবানী ভবনে আটক করে জেরা করা হয়। সোমবার তাদের বারাসত আদালতে তোলা হবে।

 

 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পরই হামলার শিকার হন শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথের আগেই, ৬ মে রাতে মধ্যমগ্রামে দুষ্কৃতীরা খুব কাছ থেকে পরপর চার রাউন্ড গুলি চালায়। বুকে ও হাতে গুলি লাগে চন্দ্রনাথের। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

 

ঘটনার তদন্তে নেমেছে সিআইডি ও এসটিএফ। তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র মেলায় ইউপিআই লেনদেন থেকে। জানা যায়, আততায়ীরা বালি টোল প্লাজায় ইউপিআইয়ের মাধ্যমে টাকা পরিশোধ করেছিল। সেই ডিজিটাল লেনদেনের সূত্র ধরেই তদন্তকারীরা উত্তর প্রদেশে অভিযান চালায়।

 


 

গতকালই অভিযান চালিয়ে উত্তর প্রদেশ থেকে তিনজন শার্প শুটারকে গ্রেপ্তার করা হয়। রাতে তাদের কলকাতায় আনা হয়। রাতভর ভবানী ভবনে জেরা চলে। তদন্তকারীরা জানার চেষ্টা করছেন যে এই শার্প শুটারদের কে বা কারা ভাড়া করেছিল? কেনই বা টার্গেট করা হয়েছিল শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে।

প্রসঙ্গত, আগেই মনে করা হয়েছিল, চন্দ্রনাথের খুনের পেছনে বাইরের রাজ্যের যোগ থাকতে পারে।

অত্যন্ত সুচারু পরিকল্পনার সঙ্গে চন্দ্রনাথকে খুন করা হয়েছিল। যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল, সেটির নম্বর প্লেট ভুয়া ছিল। শিলিগুড়ির এক বাসিন্দা ওএলএক্সে বিজ্ঞাপন দিয়েছিলেন গাড়ি বিক্রির। সেই ছবি দেখে নকল নম্বর প্লেট বানায় আততায়ীরা।