NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে
Logo
logo

আলোচনায় বসা মানে আত্মসমর্পণ নয়, ট্রাম্পকে উদ্দেশ করে ইরানের প্রেসিডেন্ট


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৯:০৫ এএম

আলোচনায় বসা মানে আত্মসমর্পণ নয়, ট্রাম্পকে উদ্দেশ করে ইরানের প্রেসিডেন্ট

দেশের কূটনৈতিক অবস্থান নিয়ে দৃঢ় মনোভাব প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আন্তর্জাতিক শক্তিগুলোর সঙ্গে যেকোনো সম্পৃক্ততা দুর্বলতার লক্ষণ নয় বরং ন্যায়বিচারের একটি কৌশলগত দিক বলে অভিহিত করেছেন মাসুদ পেজেশকিয়ান।

স্যোশাল প্লাটফর্ম এক্স-এ দেওয়া এক পোস্টে কূটনৈতিক সাফল্যের বিষয়ে প্রশাসনের অবস্থান স্পষ্ট করে ইরানের রাষ্ট্রপতি বলেছেন, আমরা শত্রুর সামনে কখনো মাথা নত করব না। যুদ্ধ বন্ধে আলোচনার কথা উঠলে ইরান স্বাগত জানাবে।

তার মানে আলোচনায় বসা মানে আত্মসমর্পণ নয়। খবর এএনআই

 

সার্বভৌমত্বের নীতিগুলোকে বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট সংযুক্ত করে পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ‘ক্ষমতার অবস্থানে অবিচল রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। এতে দেশটির যেকোনো কূটনৈতিক সম্পৃক্ততার মূল উদ্দেশ্য হলো জনগণের নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করা। এটা দুর্বলতা নয়।