NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১৫, ২০২৬ | ৩১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বহুপাক্ষিক কূটনীতি ও শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত Bangladesh reaffirms multilateral commitment during U.S. Army War College visit কারখানা টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা চান পোশাক ব্যবসায়ীরা ঋণ সহায়তায় আইএমএফের শর্ত জনগণের জন্য সুইটেবল না : অর্থমন্ত্রী স্টারমারের পদত্যাগ নিয়ে লেবার পার্টিতে বিভক্তি চীন সফরে ট্রাম্পের সঙ্গী হচ্ছেন মাস্ক-কুকসহ শীর্ষ ব্যবসায়ীরা বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা আর্জেন্টিনার, মেসি কি আছেন ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধের দাবিতে হাইকোর্টে জয়া আহসানের রিট ২২ মে নিউইয়র্কে শুরু হচ্ছে চারদিনের আন্তর্জাতিক বাংলা বইমেলা অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Logo
logo

নিউইয়র্কে ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা ২২ মে উদ্বোধন


খবর   প্রকাশিত:  ১০ মে, ২০২৬, ১০:০৫ এএম

নিউইয়র্কে ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা ২২ মে উদ্বোধন

নিউইয়র্কে ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ আগামী ২২ মে থেকে ২৫ মে কুইন্সের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে অনুষ্ঠিত হবে। চার দিনব্যাপী বর্ণাঢ্য এই আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খ্যাতিমান লেখক, কবি, গবেষক, প্রকাশক ও সংস্কৃতি অনুরাগীরা অংশগ্রহণ করবেন। মেলায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও যুক্তরাষ্ট্রের প্রায় ২৫টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত এই বইমেলা ১৯৯২ সাল থেকে প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।
আয়োজকরা জানিয়েছেন, এবারের বইমেলাকে আরও বিস্তৃত ও আন্তর্জাতিক পরিসরে উপস্থাপনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বইমেলায় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ড. নজরুল ইসলাম। সহযোগী আহ্বায়ক হিসেবে রয়েছেন ড. ওবায়েদুল্লাহ মামুন এবং রাব্বানী ভূঁইয়া। মেলার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন ডা. জিয়াউদ্দিন আহমেদ। এছাড়া মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিইও বিশ্বজিত সাহা বইমেলার সার্বিক সমন্বয়, আন্তর্জাতিক যোগাযোগ, প্রকাশনা কার্যক্রম এবং সাংগঠনিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন বলে জানা যায়।


বইমেলার উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। প্রধান অতিথি হিসেবে থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। সম্মানিত অতিথি হিসেবে যোগ দেবেন অধ্যাপক ড. রওনক জাহান এবং ফরিদুর রেজা সাগর। বিশেষ অতিথি হিসেবে থাকছেন ভারতের বিশিষ্ট কবি সুবোধ সরকার, লেখক ফারুক মঈনউদ্দীন, গবেষক দীপেন ভট্টাচার্য এবং জনপ্রিয় ঔপন্যাসিক সাদাত হোসাইন। এছাড়া আমন্ত্রিত লেখকদের মধ্যে রয়েছেন ড. আবদুন নূর, গৌতম দত্ত, কৌশিক সেন, অধ্যাপক বিরূপাক্ষ পাল, অধ্যাপক সৌরভ সিকদার, রুমা মোদক, জাফর আহমদ রাশেদ, মোকাররম হোসেন, অধ্যাপক শামীম রেজা, রুদ্র শংকর, আশিক মুস্তাফা এবং পারমিতা হিম। সাংস্কৃতিক আয়োজনে অংশ নেবেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী অদিতি মহসিন। চার দিনব্যাপী এ আয়োজনে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাহিত্য আলোচনা, কবিতা পাঠ, লেখক-পাঠক আড্ডা, শিশু-কিশোর অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা এবং আন্তর্জাতিক সাহিত্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থাগুলোর অংশগ্রহণে বইমেলা প্রাঙ্গণ হয়ে উঠবে বাংলা ভাষা ও সংস্কৃতির এক প্রাণবন্ত মিলনমেলা। এবারের বইমেলায় বাংলা সাহিত্য ও সংস্কৃতির দুই প্রখ্যাত ব্যক্তিত্ব শামসুদ্দীন আবুল কালাম এবং মহাশ্বেতা দেবী-কে বিশেষভাবে স্মরণ করা হবে।
আয়োজকরা জানিয়েছেন, জন্মশতবর্ষে তাঁদের সাহিত্য ও সমাজচিন্তার অবদান নিয়ে বিশেষ স্মরণসভা অনুষ্ঠিত হবে। অন্য প্রকাশ, প্রথমা প্রকাশন, সময় প্রকাশন, পাঞ্জেরী, অনিন্দ্য প্রকাশ, বাংলা প্রকাশ, কবি প্রকাশনী, বাতিঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নতুন ও জনপ্রিয় বই পাঠকদের জন্য প্রদর্শিত হবে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুধু একটি বই বিক্রির আয়োজন নয়; এটি বাংলা ভাষা, সাহিত্য, ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্ল্যাটফর্ম। প্রবাসে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতিকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই আয়োজন।