NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২, ২০২৬ | ১৬ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের যুক্তরাষ্ট্রের নির্দেশে আগেভাগেই নিউইয়র্ক ছাড়ল ইরানি জাতিসংঘ প্রতিনিধি দল ইরানের নিষেধাজ্ঞা এড়ানো এ-৭ নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাম্প-মোদির ‘ফলপ্রসূ’ ফোনালাপ ভেঙে দেওয়া হলো নিউজিল্যান্ডের পার্লামেন্ট টিভির অভিজ্ঞতায় বিমান কন্ট্রোল করেছিলেন প্লাম্বার, বীরত্ব দেখান ডেন্টিস্ট সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের
Logo
logo

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৩৪ এএম

>
বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মাঠে গড়াল বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর। আজ (শুক্রবার) ঢাকার হাতিরঝিলের এম্ফিথিয়েটারে এই প্রতিযোগিতার উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান, এমপি।

আজ থেকে শুরু হয়ে ১ মাসেরও বেশি সময় ধরে চলবে এই খেলা। আসরের প্রত্যেক ইভেন্টে অংশ নেয়া প্রথম তিনজন বিজয়ীকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক দেয়া হবে। সবচেয়ে বেশি পদকজয়ী বিশ্ববিদ্যালয় পাবে চ্যাম্পিয়ন ট্রফি।

সকালে হাতির ঝিলে ম্যারাথন এবং সাইক্লিং প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয় এবারের উদ্বোধনী অনুষ্ঠান। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান, এমপি। উদ্বোধন ঘোষণা শেষে ম্যারাথন ও সাইক্লিং প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানের সভাপতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি বলেন, ‘ক্রীড়াঙ্গনে সাফল্যের ধারা অব্যাহত রাখতে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্য বাস্তবায়নে আমরা এবার শুরু করেছি বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর।’

উল্লেখ্য, ১২৫টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ফুটবল, ক্রিকেট, সুইমিং, অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, সাইক্লিং, দাবা, কাবাডি ও ব্যাডমিন্টনসহ ১২টি ইভেন্টের সমন্বয়ে নারী, পুরুষ উভয় বিভাগে ৭ হাজারেরও অধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেবে।