NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩, ২০২৬ | ১৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ থ্যালাসেমিয়া শনাক্তে গ্রাম পর্যন্ত স্ক্রিনিং চালুর আহ্বান জুবাইদা রহমানের আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা গাজার প্রস্তাবিত শান্তিচুক্তিকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন গ্র্যামি থেকে সরে দাঁড়ানো নিয়ে বিতর্ক, কেন এমন সিদ্ধান্ত নিল বিটিএস?
Logo
logo

চুয়ামেনির সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে হাসপাতালে ভালভের্দে, মাথায় পড়ল সেলাই


খবর   প্রকাশিত:  ০৮ মে, ২০২৬, ১০:০৫ এএম

চুয়ামেনির সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে হাসপাতালে ভালভের্দে, মাথায় পড়ল সেলাই

রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের অভ্যন্তরীণ কোন্দল চরম মাত্রায় পৌঁছে গেছে। সতীর্থ অরিলিয়েঁ চুয়ামেনির সঙ্গে আবারো হাতাহাতিতে জড়িয়ে আহত হয়েছেন ভেদেরিকো ভালভের্দে। 

মাথায় আঘাত পেয়ে রক্ত ঝরায় ভালভের্দে হাসপাতালে নিতে হয়েছে। এমনকি কয়েকটি সেলাইও দিতে হয়েছে।

স্প্যানিশ রেডিও নেটওয়ার্ক কাদেনা এসইআর এই তথ্য জানিয়েছে। 

 

গতকাল বুধবার রিয়ালের ফরাসি ডিফেন্সিভ মিডফিল্ডার চুয়ামেনি ও উরুগুয়েন মিডফিল্ডার ভালভের্দের মধ্যে তুমুল কথা কাটাকাটি হয়। অন্য সতীর্থরা এসে তাদের থামানোর পর ধারণা করা হয়েছিল ড্রেসিংরুমের পরিবেশ স্বাভাবিক হবে। 

কিন্তু চুয়ামেনি ও ভালভের্দে আজ রিয়ালের অনুশীলন মাঠ ভালদেবাবোসে হাতাহাতিতে জড়িয়ে পরায় পরিস্থিতি আরো খারাপ হয়েছে।

 

 

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার খবরে বলা হয়েছে, রিয়াল মাদ্রিদের অভ্যন্তরে ‘খুবই গুরুতর’ ঘটনা ঘটেছে। এরপর ক্লাব কর্তৃপক্ষ জরুরি বৈঠক ডেকেছে এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে।  

কাদেনা এসইআরের প্রতিবেদনে বলা হয়েছে, মারামারি এক পর্যায়ে ভালভের্দের মাথা একটি টেবিলের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। দ্রুত তাকে হাসাপাতালে নেওয়া হয় এবং মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়।

 

 

মার্কার দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং রিয়াল খেলোয়াড়দের পারস্পরিক সম্পর্ক যে দ্রুত খারাপের দিকে যাচ্ছে, সেটিই আবার স্পষ্ট হয়েছে। বিশেষ করে দলের সংবেদনশীল এই সময়ে এমন পরিস্থিতি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সূত্র বলছে, চুয়ামেনি-ভালভের্দের নতুন এই সংঘর্ষ অনেক বেশি ভয়াবহ ছিল। 

পরিস্থিতি এতটাই থমথমে হয়ে পড়ে যে, দুজনের হাতাহাতি শেষ হওয়ার কয়েক মিনিট পরেই ড্রেসিংরুমে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। নজিরবিহীন এই বৈঠকে কোনো খেলোয়াড়ই অনুশীলন মাঠ ছেড়ে যাননি।

ক্লাব কর্তৃপক্ষের উদ্দেশ্য ছিল দলের অভ্যন্তরীণ সমস্যা দ্রুত সমাধান করা এবং বাড়তে থাকা উত্তেজনা নিয়ন্ত্রণে আনা। 

 

গত মৌসুমেও মতো এবারও শিরোপাশূন্য মৌসুম কাটাতে চলেছে রিয়াল মাদ্রিদ। দলটির পরের ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা বিপক্ষে। আগামী রবিবার রাতে (১০ মে) মৌসুমের শেষ এল ক্লাসিকোয় মুখোমুখি হবে রিয়াল-বার্সা। 

এর আগে সতীর্থদের মধ্যকার কোন্দল রিয়াল সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।