NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

গাড়ি থামিয়ে শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা


খবর   প্রকাশিত:  ০৭ মে, ২০২৬, ০৯:০৫ এএম

গাড়ি থামিয়ে শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গ শাখার নেতা শুভেন্দু অধিকারীর একান্ত ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গাড়ি থামিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় বুদ্ধদেব নামের আরো একজন আহত হন।

বুধবার (৬ মে) রাতে পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামের দোহারিয়াতে এ ঘটনা ঘটে।

চন্দ্রনাথ রথ পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হলেও উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকায় থাকতেন।

 

শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী ছিলেন চন্দ্রনাথ। তার হয়ে অন্যদের সঙ্গে যোগাযোগ, সভামঞ্চের তদারকিসহ সবকিছুই সামলাতেন চন্দ্রনাথ। 

সদ্য সমাপ্ত নির্বাচনেও শুভেন্দুর ব্যক্তিগত বা রাজনৈতিক সব কাজই সামলাতেন তিনি।

প্রাথমিকভাবে জানা গেছে, একটি বাইক থেকে গুলি করা হয়েছে।

সেই গাড়ির ছবিও সামনে এসেছে, যার কাচে তিনটি বুলেটের চিহ্ন স্পষ্ট। বাইকের কোনো নম্বর প্লেট ছিল না। বাইকে কারা ছিলেন? দুর্বৃত্তরা আসলে কারা, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। আততায়ীদের মাথায় হেলমেট ছিল।

 

মধ্যমগ্রামের দোহাড়িয়ার কাছে গাড়িটিকে থামানো হয়। তারপর কাচ ভেদ করে গুলি করা হয় চন্দ্রনাথকে। জানা গেছে, কাজের সূত্রে মধ্যমগ্রাম থেকে বারাসতের দিকে যাচ্ছিলেন। তখনই কেউ বা কারা বাইকে এসে গাড়িটি থামিয়ে গুলি করা হয়। গুলি লাগে মাথায় ও পেটে।

গাড়ির চালকও গুলিবিদ্ধ হয়েছেন। এসএসকেএমে চিকিৎসা চলছে তার।

 

বিজেপির একটি সূত্র জানাচ্ছে, ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দুর হয়ে যে ‘টিম’ কাজ করেছিল তার অন্যতম সদস্য ছিলেন চন্দ্রনাথ। তার সঙ্গে গুলিবিদ্ধ বুদ্ধদেবও ওই টিমের সদস্য ছিলেন।

ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন বিজেপির একাধিক নেতা। সদ্য নির্বাচিত প্রার্থীরাও উপস্থিত রয়েছেন। অন্যদিকে, শুভেন্দু অধিকারীও ঘটনাস্থলে পৌঁছবেন বলে জানা যাচ্ছে।

পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল বিজয়ের তিন দিনের মধ্যে এই হত্যাকাণ্ড ঘটল।