NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩, ২০২৬ | ১৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ থ্যালাসেমিয়া শনাক্তে গ্রাম পর্যন্ত স্ক্রিনিং চালুর আহ্বান জুবাইদা রহমানের আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা গাজার প্রস্তাবিত শান্তিচুক্তিকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন গ্র্যামি থেকে সরে দাঁড়ানো নিয়ে বিতর্ক, কেন এমন সিদ্ধান্ত নিল বিটিএস?
Logo
logo

‘রকস্টার’-এ ভিন্ন লুকে শাকিব খান


খবর   প্রকাশিত:  ০৬ মে, ২০২৬, ০৯:০৫ এএম

‘রকস্টার’-এ ভিন্ন লুকে শাকিব খান

দীর্ঘ অপেক্ষার পর প্রকাশ্যে এসেছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ এর অফিসিয়াল টিজার, যেটিকে নির্মাতারা জ্যামিং সেশন বলছেন। 

মঙ্গলবার সন্ধায় জ্যামিংটি শেয়ার করে শাকিব খান লিখেছেন, ‘একটা ঝড় অনেকদিন ধরে পথ খুঁজছিল। এবার সে আসছে পর্দা কাঁপাতে।’ 

প্রায় এক মিনিট ২০ সেকেন্ডের এই টিজারে তাকে একেবারে ভিন্ন ও আগ্রাসী লুকে দেখা গেছে।

কনসার্টের উন্মাদনা থেকে শুরু করে অ্যাকশন দৃশ্য—সব জায়গাতেই শক্ত উপস্থিতি দেখিয়েছেন তিনি।

 

টিজার দেখে ধারণা করা যাচ্ছে, সিনেমাটি হবে একটি মিউজিক্যাল থ্রিলার। এতে একজন রকস্টারের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরা হবে। গান, অ্যাকশন এবং বিনোদনের মিশেলে ভিন্নধারার অভিজ্ঞতা পেতে পারেন দর্শকরা।

 

টিজারের শেষ দিকে একটি বার্তায় বলা হয়েছে, ‘এটি কেবল একটি জ্যামিং সেশন, দ্বিতীয় টিজারের জন্য অপেক্ষা করুন’। 

এতে স্পষ্ট, সামনে আরও চমক নিয়ে আসতে যাচ্ছেন ‘রকস্টার’ শাকিব খান।

সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি এবং সংলাপ লিখেছেন অয়ন আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।

আগামী ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির কথা রয়েছে।