NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩, ২০২৬ | ১৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ থ্যালাসেমিয়া শনাক্তে গ্রাম পর্যন্ত স্ক্রিনিং চালুর আহ্বান জুবাইদা রহমানের আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা গাজার প্রস্তাবিত শান্তিচুক্তিকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন গ্র্যামি থেকে সরে দাঁড়ানো নিয়ে বিতর্ক, কেন এমন সিদ্ধান্ত নিল বিটিএস?
Logo
logo

রুদ্রনীলের বিজয়, হারলেন সোহম-সায়ন্তিকা


খবর   প্রকাশিত:  ০৫ মে, ২০২৬, ০৯:০৫ এএম

রুদ্রনীলের বিজয়, হারলেন সোহম-সায়ন্তিকা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে চমক দেখালেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। অন্যদিকে পরাজয়ের স্বাদ পেলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দুই তারকা সোহম চক্রবর্তী ও সায়ন্তিকা বন্দোপাধ্যায়। 

দীর্ঘদিন ধরে রাজ্যে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস এবার নির্বাচনে বড় ধাক্কার মুখে পড়েছে। দলের হয়ে লড়াই করে হেরে গেছেন জনপ্রিয় দুই মুখ সোহম ও সায়ন্তিকা।

অন্যদিকে বিজেপির প্রার্থী হিসেবে জয় পেয়েছেন রুদ্রনীল। 

 

রুদ্রনীলের রাজনৈতিক পথচলা বেশ নাটকীয়। ছাত্রজীবনে বাম রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরে তৃণমূল ঘনিষ্ঠ হন। পরবর্তীতে ২০২১ সালের আগে অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তিনি।

আগের নির্বাচনে পরাজিত হলেও এবারে নিজের ঘাঁটি শক্ত করে জয়ের দেখা পেলেন। 

 

হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে উল্লেখযোগ্য ব্যবধানে জয় তুলে নিয়েছেন রুদ্রনীল। তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়কে প্রায় ১৬ হাজার ভোটে হারিয়ে এই আসনে বিজেপির পতাকা উড়িয়েছেন তিনি। 

এদিকে নদিয়ার করিমপুর কেন্দ্রে শুরুতে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেননি সোহম চক্রবর্তী।

ভোট গণনা যত এগিয়েছে, ততই কমেছে তার লিড। শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ এগিয়ে গিয়ে জয় নিশ্চিত করেন। প্রায় ১০ হাজারের বেশি ভোটে হারতে হয়েছে সোহমকে। 

 

অন্যদিকে, উপনির্বাচনে জয়ের মাধ্যমে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করা সায়ন্তিকা বন্দোপাধ্যায় এবার একই কেন্দ্রে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন। বিজেপি প্রার্থী সজল ঘোষের কাছে প্রায় ১৬ হাজারের বেশি ভোটে হার মানতে হয়েছে তাকে।