NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩, ২০২৬ | ১৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ থ্যালাসেমিয়া শনাক্তে গ্রাম পর্যন্ত স্ক্রিনিং চালুর আহ্বান জুবাইদা রহমানের আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা গাজার প্রস্তাবিত শান্তিচুক্তিকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন গ্র্যামি থেকে সরে দাঁড়ানো নিয়ে বিতর্ক, কেন এমন সিদ্ধান্ত নিল বিটিএস?
Logo
logo

নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড  ১৭ মে


Shibbir Ahmed   প্রকাশিত:  ০৪ মে, ২০২৬, ০৯:০৫ পিএম

নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড  ১৭ মে

নিউইয়র্ক: নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের বৃহৎ আয়োজন ‘বাংলাদেশ ডে প্যারেড’ অনুষ্ঠিত হবে আগামী ১৭ মে (রবিবার)। বাংলাদেশি কমিউনিটির অবস্থান আরও সুদৃঢ়ভাবে তুলে ধরার লক্ষ্য নিয়ে শতাধিক সংগঠনের অংশগ্রহণে এ প্যারেড আয়োজন করা হচ্ছে। ২ মে সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ‘সানাই পার্টি’ সেন্টারে আয়োজিত এক সুধী সমাবেশে প্যারেড কমিটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

আয়োজকরা জানান, ৬৯ স্ট্রিট থেকে ৩৭ অ্যাভিনিউ হয়ে ৮৭ স্ট্রিট পর্যন্ত এই প্যারেড অনুষ্ঠিত হবে। এতে থাকবে বাঙালি সংস্কৃতির নানা উপাদান নিয়ে সাজানো ফ্লোট, পাশাপাশি জনপ্রিয় শিল্পীদের নাচ-গান পরিবেশনা। নিরাপত্তার বিষয়ে জানানো হয়, নিউইয়র্ক পুলিশে কর্মরত বাংলাদেশি-আমেরিকান সহস্রাধিক অফিসার প্যারেডের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করবেন।

প্যারেড কমিটির সদস্য-সচিব ফাহাদ সোলায়মান অনুষ্ঠান সঞ্চালনা করেন। সূচনা বক্তব্যে এটর্নি মঈন চৌধুরী জানান, ইতোমধ্যে ১২০টি সংগঠন ব্যানার-ফেস্টুনসহ অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছে এবং আরও অনেকে অপেক্ষমাণ রয়েছেন। তার আশা, এবারের আয়োজন প্রবাসীদের জন্য একটি জমকালো ও ঐতিহাসিক অনুষ্ঠানে পরিণত হবে।

কনভেনর গিয়াস আহমেদ বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরাও প্যারেডে অংশ নিতে পারেন। আয়োজনে আরও উপস্থিত ছিলেন গ্র্যান্ড মার্শাল এম আজিজ, প্যারেড কো-অর্ডিনেটর আব্দুস সোবহান, ইভেন্ট কো-অর্ডিনেটর রকি, ফয়সাল আজিজসহ বিভিন্ন পর্যায়ের আয়োজক ও উপদেষ্টারা। আয়োজকরা জানান, নিউইয়র্কে প্রায় ৩ লাখের বেশি বাংলাদেশি বসবাস করলেও এ পর্যন্ত ম্যানহাটানে বৃহৎ আকারের প্যারেড আয়োজনের অনুমতি পাওয়া যায়নি। এ কারণে জ্যাকসন হাইটসেই এই আয়োজনকে সফল ও স্মরণীয় করে তুলতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে।