NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩, ২০২৬ | ১৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ থ্যালাসেমিয়া শনাক্তে গ্রাম পর্যন্ত স্ক্রিনিং চালুর আহ্বান জুবাইদা রহমানের আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা গাজার প্রস্তাবিত শান্তিচুক্তিকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন গ্র্যামি থেকে সরে দাঁড়ানো নিয়ে বিতর্ক, কেন এমন সিদ্ধান্ত নিল বিটিএস?
Logo
logo

কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবিতে নিউ ইয়র্কে র‍্যালি


Shibbir Ahmed   প্রকাশিত:  ০৪ মে, ২০২৬, ০৬:০৫ পিএম

কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবিতে নিউ ইয়র্কে র‍্যালি

নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রে এক র‍্যালি থেকে বাংলাদেশে গ্রেপ্তার কয়েকজন সাংবাদিকের মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষ্যে রোববার নিউ ইয়র্কে এ র‍্যালি অনুষ্ঠিত হয় ‘নিউ ইয়র্ক জার্নালিস্ট কমিউনিটি’ ব্যানারে।পিনাকি তালুকদারের সঞ্চালনায় র‍্যালিতে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন।

তিনি বলেন, “ভিন্নমতের সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের, সিনিয়র সাংবাদিকদের আটক এবং বহু সাংবাদিককে গ্রেপ্তারের মাধ্যমে দেশে স্বাধীন সাংবাদিকতার পথে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে।”

তিনি অভিযোগ করেন, “কিছু সাংবাদিক ও সম্পাদকের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে, পাসপোর্ট জব্দ করে বিদেশযাত্রা সীমিত করা হয়েছে এবং কয়েকজনকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর ঘটনাও ঘটেছে।”

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সাবেক প্রেস মিনিস্টার শাবান মাহমুদ বলেন, “মিডিয়া প্রতিষ্ঠান দখল, সাংবাদিক ছাঁটাই এবং শতাধিক সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের ঘটনা উদ্বেগজনক।”

ওয়াশিংটন ডি.সিতে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার সাজ্জাদ হোসেন সবুজ বলেন, “মামলা ও গ্রেপ্তারের আশঙ্কায় দেশের গণমাধ্যমকর্মীরা আতঙ্কে রয়েছেন, যা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করছে।”

র‍্যালিতে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক লাবলু আনসার, অধ্যাপক হোসনেআরা, শহিদুল ইসলাম, আবু জাফর মাহমুদ, হাকিকুল ইসলাম খোকন, এম ফজলুর রহমান ও মোজাহিদ আনসারী।