NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩, ২০২৬ | ১৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ থ্যালাসেমিয়া শনাক্তে গ্রাম পর্যন্ত স্ক্রিনিং চালুর আহ্বান জুবাইদা রহমানের আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা গাজার প্রস্তাবিত শান্তিচুক্তিকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন গ্র্যামি থেকে সরে দাঁড়ানো নিয়ে বিতর্ক, কেন এমন সিদ্ধান্ত নিল বিটিএস?
Logo
logo

মুক্তির প্রথম দিনেই দাপট দেখাল ‘রাজা শিবাজি’


খবর   প্রকাশিত:  ০৪ মে, ২০২৬, ০৮:০৫ এএম

মুক্তির প্রথম দিনেই দাপট দেখাল ‘রাজা শিবাজি’

ভারতে মুক্তি পেয়েছে তারকায় ভরপুর ঐতিহাসিক ড্রামা ‘রাজা শিবাজি’। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে সাড়া ফেলেছে সিনেমাটি। ভারতজুড়ে প্রথম দিনে ছবিটির আয় দাঁড়িয়েছে ১১ দশমিক ৩৫ কোটি রুপি।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, হিন্দি ও মারাঠি দুই ভাষায় মুক্তি পাওয়া ছবিটির সবচেয়ে বড় সাফল্য এসেছে মারাঠি সংস্করণ থেকে।

প্রথম দিনে মারাঠি ভার্সন থেকে আয় হয়েছে ৮ কোটি রুপি, আর হিন্দি ভার্সন থেকে এসেছে ৩ দশমিক ৩৫ কোটি রুপি।

 

মুক্তির দিন দেশজুড়ে মোট ৬ হাজার প্রদর্শনী ছিল সিনেমাটির। এর মধ্যে প্রায় ১৯০০টি মারাঠি প্রদর্শনীতে দর্শক উপস্থিতির হার ছিল ৬৮ শতাংশ। অন্যদিকে, ৪২০০টি হিন্দি প্রদর্শনীতে উপস্থিতি তুলনামূলক কম, মাত্র ১৬ শতাংশ।

 

জিও স্টুডিওস এবং মুম্বাই ফিল্ম কম্পানির প্রযোজনায় নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন রিতেশ দেশমুখ, সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, বিদ্যা বালান, মহেশ মাঞ্জরেকর এবং ফারদিন খানসহ একঝাঁক তারকা। এছাড়া বিশেষ চরিত্রে দেখা গেছে সালমান খানকেও।

এদিকে একই দিনে মুক্তি পাওয়া ‘এক দিন’ সিনেমাটিকে বড় ব্যবধানে পেছনে ফেলেছে ‘রাজা শিবাজি’। প্রথম দিনে ‘এক দিন’ এর আয় ছিল মাত্র ১ কোটি রুপি।