NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo
বাংলাদেশ সোসাইটির নির্বাচন

রব-রুহুল, নয়ন-আলী পরিষদের প্রচারণা ও গণসংযোগ শুরু


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪৪ পিএম

রব-রুহুল, নয়ন-আলী পরিষদের প্রচারণা ও গণসংযোগ শুরু
বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে দুটি প্যানেল অংশ নিচ্ছে। একটি রব-রুহুল পরিষদ, আরেকটি নয়ন-আলী পরিষদ। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিচ্ছেন। আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা এখন প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত দিন কাটাচ্ছেন। তবে প্রচারণা খুব বড় পরিসরে ও জোরেশোরে শুরু না হলেও অনেকটাই জমে উঠেছে। ভোটারদের নজর কাড়তে বাংলাদেশিপ্রধান প্রবাসী এলাকাগুলোতে লাগানো হচ্ছে পোস্টার, ব্যানার। বিতরণ করা হচ্ছে ফ্লায়ার, ফেস্টুন, লিফলেটসহ বিভিন্ন প্রচার উপকরণ। বৈঠক করা হচ্ছে বিভিন্ন বরোতে। প্রার্থীরা বিভিন্ন সামাজিক সংগঠনের অনুষ্ঠানে যোগ দিয়ে তাদেরকে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছেন। তবে বাস্তবতা হচ্ছে- এ নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে এখনও পর্যন্ত তেমন কোন আগ্রহ পরিলক্ষিত হচ্ছে না। কারণ, এর আগেও দু’বার নির্বাচনে সব ধরনের প্রস্তুতি নেয়া হলেও শেষ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়। এদিকে নয়ন-আলী এবং রব-রুহুল পরিষদের নেতা-কর্মীরা খুব জোরেশোরে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তারা পাঁচটি নির্বাচন কেন্দ্র- কুইন্সের উডসাইড, জ্যামাইকার হিলসাইড, ব্রঙ্কস, ব্রুকলিন ও ওজন পার্কের বিভিন্ন স্থানে সভা-সমাবেশ, প্রচার-প্রচারণা ও গণসংযোগ করছেন। ব্যানার, লিফলেটসহ নির্বাচনী কার্যক্রম পুরোদমে চালিয়ে যাচ্ছে। দু’প্যানেলই আগামী ১৮ সেপ্টেম্বর তাদের প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানাচ্ছেন।