NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে না পারলে দূতাবাস বন্ধ করা উচিত : জামায়াত আমির


খবর   প্রকাশিত:  ০২ মে, ২০২৬, ০৯:০৫ এএম

প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে না পারলে দূতাবাস বন্ধ করা উচিত : জামায়াত আমির

প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে না পারা দূতাবাসগুলো বন্ধ করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১ মে) বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে এক শ্রমিক সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

শফিকুর রহমান বলেন, ‘আমাদের ভাইয়েরা ভাগ্য পরিবর্তনের আশায় ঝুঁকি নিয়ে বিদেশে যাচ্ছে। দালাল ও সিন্ডিকেটের কারণে প্রতিবেশী দেশগুলোর তুলনায় তিন-চার গুণ বেশি টাকা খরচ হচ্ছে।

অথচ বিদেশে গিয়ে তারা অমানবিক জীবনযাপন করছে।’

 

দূতাবাসগুলোর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে শফিকুর রহমান বলেন, “আমরা প্রবাসীদের ‘রেমিট্যান্স যোদ্ধা’ বললেও প্রাপ্য মর্যাদা দিই না। পাসপোর্ট রিনিউ করতে গিয়ে তারা হয়রানির শিকার হয়। দূতাবাসগুলো কর্মকর্তা লালন-পালনের জন্য নয়, বরং জনগণের স্বার্থের জন্য।

যদি তারা প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে না পারে, তবে সেখানে দূতাবাসের কোনো প্রয়োজন নেই।”

 

শ্রমিক দিবসের দীর্ঘ ইতিহাস টেনে জামায়াত আমির বলেন, শিকাগোর ঘটনার ১৪০ বছর পার হলেও শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয়নি। রাজনৈতিক নেতারা কেবল ১ মে এলে দরদি সাজেন এবং শ্রমিক আন্দোলনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। নেতাদের ভাগ্য বদলালেও সাধারণ শ্রমিকের কষ্ট থেকেই যায়।

 

মালিক-শ্রমিক সম্পর্কের বিষয়ে জামায়াতের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ‘আমরা শ্রেণি-সংগ্রামের নামে মালিকপক্ষকে শত্রু মনে করার রাজনীতিতে বিশ্বাসী নই। মালিক না থাকলে শ্রমিক কাজ পাবে না। তাই মালিককে শ্রমিকের ওপর ইনসাফ করতে হবে এবং শ্রমিককেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’ পারস্পরিক শ্রদ্ধা ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের মাধ্যমেই শ্রমিকের প্রকৃত মুক্তি সম্ভব বলে মন্তব্য শফিকুর রহমান।

সরকারকে শ্রমিকদের প্রকৃত মর্যাদা নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।

 

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।