NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে
Logo
logo

ফের হামলা হলে মার্কিন যুদ্ধজাহাজগুলোও তাদের ঘাঁটির মতো পুড়বে : আইআরজিসি


খবর   প্রকাশিত:  ০২ মে, ২০২৬, ০৯:০৫ এএম

ফের হামলা হলে মার্কিন যুদ্ধজাহাজগুলোও তাদের ঘাঁটির মতো পুড়বে : আইআরজিসি

ইরানের ওপর ফের কোনো ধরনের আগ্রাসন চালালে আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোর মতোই তাদের যুদ্ধজাহাজগুলো ভয়াবহ পরিণতির শিকার হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিশেষায়িত সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।

আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মজিদ মুসাভি মার্কিন সেন্ট্রাল কমান্ডকে (সেন্টকম) উদ্দেশ্য করে এই কড়া বার্তা দেন।

ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের কথিত ‘স্বল্পমেয়াদি ও তীব্র’ হামলার পরিকল্পনার খবরের প্রতিক্রিয়ায় তিনি স্পষ্ট করে বলেন, শত্রুপক্ষের যেকোনো পদক্ষেপের জবাবে ইরান দীর্ঘমেয়াদি এবং বেদনাদায়ক আঘাত হানবে। 

জেনারেল মুসাভি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর যে দশা হয়েছে, রণতরিগুলোর ভাগ্যেও ঠিক তাই অপেক্ষা করছে।

 

এদিকে সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের কাছ থেকে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পরিকল্পনার বিষয়ে ব্রিফিং গ্রহণ করবেন বলে জানা গেছে।

ধারণা করা হচ্ছে, আলোচনার অচলাবস্থা ভাঙতে অথবা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি টানার অজুহাতে ট্রাম্প বড় ধরনের সামরিক অভিযানের কথা বিবেচনা করছেন। মার্কিন পরিকল্পনার মধ্যে ইরানের অবকাঠামোতে হামলার পাশাপাশি হরমুজ প্রণালির একাংশ দখল করা এবং দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ জব্দ করতে বিশেষ বাহিনী পাঠানোর মতো উসকানিমূলক প্রস্তাবনাও রয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।

ট্রাম্প ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন যে, বোমাবর্ষণের চেয়ে নৌ-অবরোধ ইরানের ক্ষেত্রে বেশি কার্যকর হতে পারে, তবে সামরিক অভিযানের পথও তিনি খোলা রেখেছেন।

 

জেনারেল মুসাভি আল্লাহর ওপর ভরসা রেখে দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, শত্রুর অপারেশন সংক্ষিপ্ত হলেও ইরানের পাল্টা জবাব হবে সুদূরপ্রসারী ও অত্যন্ত কঠোর।