NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব মধ্যপ্রাচ্যে হামলা-সংঘাত তীব্র, বিশ্বজুড়ে তেল সরবরাহে বড় ঝুঁকি ৯/১১ হামলার আরও নথি প্রকাশের বিষয়টি বিবেচনা করবেন  ট্রাম্প সৌদি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হুতিদের, ইয়েমেনে সংঘাত তীব্র গাজা থেকে ইউক্রেন-সুদান: শান্তির আহ্বান জাতিসংঘ মহাসচিবের নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সংস্কারের পর ১৯ লাখ ডলারে বিক্রি হলো ট্রাম্পের শৈশবের বাড়ি দ্বিপক্ষীয় বৈঠক শেষে একই লিমুজিনে চেপে প্রদর্শনীতে মোদি-পুতিন যুক্তরাষ্ট্রের কাছে কি সত্যিই আর ১৪ দিন চলার মতো তেল আছে? মার্টিনেলির হ্যাটট্রিকে আল-হিলালের জয়, অন্য ম্যাচে পয়েন্ট হারালেন রোনালদোরা
Logo
logo

শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান


খবর   প্রকাশিত:  ০১ মে, ২০২৬, ০৬:০৫ পিএম

শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান

আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদের সদস্যদেরও এ আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এমনটাই বলেন।

তারেক রহমান বলেন, একজন শ্রমিক হিসেবে আপনাদের খাতায় নাম লেখাতে চাই।

আপনারা যেমন নানাভাবে দেশ গড়ার কাজ করছেন, আপনাদের পাশে নিয়ে আমিও সেভাবে ভূমিকা রাখতে চাই। মন্ত্রিপরিষদের সদস্যদেরও শ্রমিকের খাতায় নাম লেখাতে বলবো।

 

তিনি বলেন, আমরা যে বাংলাদেশ গড়তে চাই, সেই প্রত্যাশা অনুযায়ী সবাইকে এগিয়ে রাখতে হবে। এ সময় উপস্থিত সবাইকে শ্রমিক হিসেবে পরিচয় দেওয়ার জন্য হাত তুলে শপথ করান প্রধানমন্ত্রী।

 

প্রধানমন্ত্রী বলেন, গত প্রায় এক যুগেরও বেশি সময় ধরে শুধু যে শ্রমিক, ছাত্র, শিক্ষক বা নারীদের তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তা নয়; দেশের প্রত্যেকটি খেটে খাওয়া মানুষকে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। সেজন্যই এ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে বিদায় করেছে।

তিনি আরো বলেন, আমরা দেখেছি স্বৈরাচারের সময় কিভাবে লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতি, শিল্প-কলকারখানা, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছিল। দেশের প্রত্যেকটি খাতকে ধ্বংস করার মাধ্যমে সব শ্রেণির মানুষকে আঘাত করা হয়েছিল এবং শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছিল।