NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

শিশু যৌন নির্যাতনের অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ০১ মে, ২০২৬, ০৬:০৫ পিএম

শিশু যৌন নির্যাতনের অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাংলাদেশি-অধ্যুষিত জ্যামাইকায় মসজিদের ইমামের রিরুদ্ধে দুই মেয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এতে অভিযুক্ত ইমামকে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) কুইন্স চাইল্ড অ্যাবিউজ স্কোয়াড। 

২১ ও ২৭ এপ্রিল সাটফিন বুলেভার্ডে অবস্থিত মসজিদ বিলাল কুইন্স ইসলামিক সেন্টারে দুই মেয়ের ওপর যৌন নিপীড়ন করেন বাংলাদেশি বংশোদ্ভূত ৬৫ বছর বয়সী তাজুল ইসলাম। 

কুইন্স ক্রিমিনাল কোর্টে দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, মসজিদের ভেতরে দুটি পৃথক ঘটনায় দুজন মেয়ের ওপর যৌন নির্যাতন চালানো হয়েছিল।

 

 

 দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত তাজুল ইসলাম পরে জামিনে মুক্তি পেয়েছেন বলে জানিয়েছে বিডিনিউজ২৪.কম।

গত ২৮ এপ্রিল মামলার শুনানিতে বিচারকের সামনে তাজুল ইসলাম নিজেকে নির্দোষ দাবি করেন। তবে আদালত তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার (ফার্স্ট ডিগ্রি) যৌন নির্যাতন, জোরপূর্বক স্পর্শ এবং শিশুর কল্যাণ বিপন্ন করার মতো গুরুতর ১২টি অভিযোগ এনেছেন।

তাজুল ইসলাম গেল ২১ এপ্রিল মসজিদের ভেতর ১০ বছর বয়সী মেয়ে শিশুর স্পর্শকাতর স্থান স্পর্শ করেন।

২৭ এপ্রিল সন্ধ্যায় একইভাবে ১০ বছর বয়সী আরেকটি মেয়েকে যৌন হয়রানি করেন এই অভিযুক্ত। ওই দিনই নিউইয়র্ক পুলিশ তাকে গ্রেফতার করে।

 

তাজুলের জামিন হিসেবে ২৫ হাজার ডলার নগদ অথবা সমপরিমাণ বন্ড নির্ধারণ করেন এবং ভুক্তভোগীদের নিরাপত্তার জন্য জরুরি আইনি আদেশ জারি করেছেন আদালত।

এনওয়াইপিডি ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

এ ধরনের আরো ভুক্তভোগী থাকতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। তাই ২১২-২৬৭-৭২৭৩ বা ক্রাইম স্টপার্সের ১-৮০০-৫৭৭-৮৪৭৭ নম্বরে ফোন করে তথ্য জানাতে অনুরোধ করেছে পুলিশ।

 

ঘটনাটি জানাজানির পর নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকায় ব্যাপক সমালোচনা হচ্ছে বলে জানা গেছে।