NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩, ২০২৬ | ১৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ থ্যালাসেমিয়া শনাক্তে গ্রাম পর্যন্ত স্ক্রিনিং চালুর আহ্বান জুবাইদা রহমানের আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা গাজার প্রস্তাবিত শান্তিচুক্তিকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন গ্র্যামি থেকে সরে দাঁড়ানো নিয়ে বিতর্ক, কেন এমন সিদ্ধান্ত নিল বিটিএস?
Logo
logo

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান, নিশ্চিত করল ফিফা


খবর   প্রকাশিত:  ০১ মে, ২০২৬, ০৯:০৫ এএম

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান, নিশ্চিত করল ফিফা

আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে সব জল্পনার অবসান ঘটিয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। তিনি নিশ্চিত করেছেন, ইরান শুধু বিশ্বকাপে খেলবেই না, তাদের গ্রুপ পর্বের সব ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।

কানাডার ভ্যাঙ্কুভারে গতকাল অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে ইনফান্তিনো বলেন, ‘ইরান অবশ্যই বিশ্বকাপে অংশ নেবে এবং তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই হবে।’


 

বিশ্বকাপের গ্রুপ পর্বের সূচি অনুযায়ী, ইরান তাদের প্রথম ম্যাচ খেলবে ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে।

এরপর একই ভেন্যুতে ২১ জুন বেলজিয়ামের মুখোমুখি হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে মাঠে নামবে তারা।

 

তবে মাঠের লড়াইয়ের বাইরে রাজনৈতিক উত্তেজনাও বাড়ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সম্পর্কের টানাপড়েনের প্রভাব পড়তে পারে টুর্নামেন্টে।

ইতোমধ্যে কানাডায় অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে ইরান ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) সভাপতি মেহদি তাজসহ ইরানি ফুটবল কর্মকর্তাদের প্রবেশে বাধা দেওয়ার ঘটনা পরিস্থিতিকে আরো জটিল করেছে।

 

ফিফা জানিয়েছে, আয়োজক দেশগুলোর নিজস্ব সীমান্ত নীতি থাকায় এসব বিষয়ে তাদের সরাসরি নিয়ন্ত্রণ নেই।

বিশেষ করে লস অ্যাঞ্জেলেসে ইরানের ম্যাচগুলো বাড়তি গুরুত্ব পাচ্ছে, কারণ সেখানে মধ্যপ্রাচ্যের বাইরে অন্যতম বৃহৎ ইরানি সম্প্রদায় বসবাস করে।