NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

চট্টগ্রাম পানির ওপর ভাসছে না, সুন্দর আছে : প্রতিমন্ত্রী


খবর   প্রকাশিত:  ৩০ এপ্রিল, ২০২৬, ১০:০৪ এএম

চট্টগ্রাম পানির ওপর ভাসছে না, সুন্দর আছে : প্রতিমন্ত্রী

চট্টগ্রাম নগরী পানির ওপর ভাসছে না - নগরী সুন্দর আছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, চট্টগ্রাম শহর পানির ওপর ভাসছে না। শহর সুন্দর আছে, যেরকম ছিল সেরকমই আছে।

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় প্রবর্তক মোড়ের জলাবদ্ধ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

গত মঙ্গলবার কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে নগরীর পুরনো জলাবদ্ধতাপ্রবণ এলাকার সঙ্গে নতুন নতুন এলাকাও প্লাবিত হয়। এর মধ্যে প্রবর্তক মোড় ও আশেপাশের এলাকায় পানি ছিল সবচেয়ে বেশি। আজ আবার বৃষ্টির মধ্যে নগরীর প্রবর্তক মোড় ঘিরে ফের জলাবদ্ধতার সৃষ্টি হয়। তার আগে সোমবারও ওই এলাকায় জলাবদ্ধতা হয়েছিল।

 

প্রতিমন্ত্রী বলেন, আমি মিডিয়ার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনারা যেভাবে নিউজটি করেছেন- সামাজিক যোগাযোগ মাধ্যমে, চট্টগ্রাম শহর পানির ওপর ভাসছে। আমি চট্টগ্রাম এসে ঘুরে দেখলাম সন্ধ্যার পর থেকে। চট্টগ্রাম শহর পানির ওপর ভাসছে না। চট্টগ্রাম শহর সুন্দর আছে, যেরকম ছিল সেরকমই আছে।

 

তিনি বলেন, হঠাৎ করে অতিবৃষ্টির কারণে কিছুটা পানি জমাট বাঁধলেও সঠিক সময়ে পানিটি নিষ্কাশন হয়ে গেছে। ৬০ কিলোমিটার আয়তনের একটি সিটি করপোরেশন। আমরা যেটুকু পানির মধ্যে হাঁটলাম এটা ৬০ ফুটও হবে না। সর্বোচ্চ ৩০ ফুট জায়গা হবে। আমি নিজে পায়ে হেঁটে এর মধ্যে দিয়ে এসেছি।

একগোছা পানি হবে।

 

তিনি আরো বলেন, আপনারা জানেন সিটি করপোরেশনের অনেক খালের মধ্যে ৩৬টি খাল সংস্কার, পুনর্নির্মাণ, পানি প্রবাহ ঠিক রাখার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। যেটা সংক্ষেপে সিডিএ। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ারিং ম্যানপাওয়ারের ঘাটতি থাকার কারণে ২০১৬ সালে প্রকল্পটি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের মাধ্যমে কাজটি বাস্তবায়ন শুরু করে। ২০১৯ সালে সমাপ্ত না হওয়ায় টাইম বর্ধিত হয়ে ২০২২ সাল হয়। ২২ সালে সমাপ্ত না হওয়ায় এটি ২০২৪ করা হয়। ২৪ সালেও সমাপ্ত না হওয়ায় ২০২৬ সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সময়ে সময়ে টাকার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। আমি ওই দিকে আর যাচ্ছি না। আমার কাছে যেটুকু রিপোর্ট রয়েছে, ৩০টি খালের কাজ সম্পন্ন হয়েছে। ৫টি খালের কাজ এমন পর্যায়ে আছে, সেটি খুব একটা পানিকে বিঘ্ন ঘটাবে না।