NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩, ২০২৬ | ১৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ থ্যালাসেমিয়া শনাক্তে গ্রাম পর্যন্ত স্ক্রিনিং চালুর আহ্বান জুবাইদা রহমানের আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা গাজার প্রস্তাবিত শান্তিচুক্তিকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন গ্র্যামি থেকে সরে দাঁড়ানো নিয়ে বিতর্ক, কেন এমন সিদ্ধান্ত নিল বিটিএস?
Logo
logo

ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প


খবর   প্রকাশিত:  ৩০ এপ্রিল, ২০২৬, ১০:০৪ এএম

ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প

ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না—এমন সিদ্ধান্তে ডোনাল্ড ট্রাম্পের মতের সঙ্গে বিট্রিশ রাজা তৃতীয় চার্লসও একমত। 

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, রাজা চার্লসের সম্মানে হোয়াইট হাউসে আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় দেওয়া বক্তব্যে ট্রাম্প এমন মন্তব্য করেন।

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের চার দিনের রাষ্ট্রীয় সফরের তৃতীয় দিন আজ। এর আগে মঙ্গলবার কংগ্রেসে দেওয়া ভাষণে চার্লস ৯/১১ হামলা স্মরণ করেন।

 

 

ভাষণে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস বলেন, ‘সে সময় আমরা আপনাদের পাশে ছিলাম। আর আজও আমরা আপনাদের পাশে আছি—এটি এমন একটি দিন, যা কখনো ভোলা যাবে না।’ এ সময় পশ্চিমা শক্তিগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানান তিনি।

এদিকে ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া উচিত নয়—এ বিষয়ে চার্লসও একমত।

 

ট্রাম্প বলেন, “আমরা এখন মধ্যপ্রাচ্য নিয়ে কিছু কাজ করছি এবং আমরা ‘খুব ভালো’ করছি। আমরা সামরিকভাবে সেই প্রতিপক্ষকে পরাজিত করেছি। রাজা চার্লস আমার থেকেও বেশি একমত—আমরা কখনোই সেই প্রতিপক্ষকে (ইরান) পারমাণবিক অস্ত্রে সক্ষম হতে দেবো না। তারা (ইরান) এটা জানে এবং এখন তারা বিষয়টি খুব ভালোভাবে বুঝেছে।

 

এদিকে বাকিংহাম প্যালেসের এক মুখপাত্র বলেন, রাজা তৃতীয় চার্লস এবং তার সরকারের দীর্ঘদিনের নীতির প্রতি সচেতন থাকায় পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে তারা প্রতিশ্রুতিবদ্ধ।