NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম


খবর   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৬, ১০:০৪ এএম

সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নতুন নিয়ম করেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী একজন পূর্ণ মন্ত্রী ২০টি পাস এবং একজন যুগ্ম সচিব ৩টি পাস ইস্যু করতে পারবেন।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে সই করেছেন সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব মো. তোফায়েল হোসেন।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন এ নিয়ম অনুযায়ী একজন প্রতিমন্ত্রী ১৫টি, মন্ত্রিপরিষদসচিব, সিনিয়র সচিব ও সচিবরা ১০টি এবং অতিরিক্ত সচিবরা ৪ জন দর্শনার্থীকে পাস ইস্যু করতে পারবেন।