NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে
Logo
logo

যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামীকাল মঙ্গলবার ব্যাংক অব ইংল্যান্ড এবং সরকারের জরুরি পরিস্থিতি মোকাবেলা কমিটির প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে সভাপতিত্ব করবেন। সেখানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা হবে। খবর আলজাজিরার

স্টারমার আজ ট্রেড ইউনিয়নের সদস্যদের বলেন, আগামীকাল আমি কোবরা [ক্যাবিনেট অফিস ব্রিফিং রুম]-এর একটি বৈঠকে সভাপতিত্ব করব, যেখানে যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা হবে।

এতে ব্যাংক অব ইংল্যান্ডের প্রতিনিধিদেরও যুক্ত করা হবে যাতে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে এই সংকটে আমরা কর্মজীবী মানুষের পাশে আছি।

 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আরো বলেন, ইরান প্রসঙ্গে আমি আপনাদের সঙ্গে সত্য বলতে চাই। কারণ বাস্তবতা হলো—যুদ্ধে অর্থনৈতিক প্রভাব কিছু সময় আমাদের সঙ্গে থাকতে পারে।

এর উদাহরণ হিসেবে জ্বালানির কথা উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যেই এর দাম বেড়েছে।