NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব মধ্যপ্রাচ্যে হামলা-সংঘাত তীব্র, বিশ্বজুড়ে তেল সরবরাহে বড় ঝুঁকি ৯/১১ হামলার আরও নথি প্রকাশের বিষয়টি বিবেচনা করবেন  ট্রাম্প সৌদি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হুতিদের, ইয়েমেনে সংঘাত তীব্র গাজা থেকে ইউক্রেন-সুদান: শান্তির আহ্বান জাতিসংঘ মহাসচিবের নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সংস্কারের পর ১৯ লাখ ডলারে বিক্রি হলো ট্রাম্পের শৈশবের বাড়ি দ্বিপক্ষীয় বৈঠক শেষে একই লিমুজিনে চেপে প্রদর্শনীতে মোদি-পুতিন যুক্তরাষ্ট্রের কাছে কি সত্যিই আর ১৪ দিন চলার মতো তেল আছে? মার্টিনেলির হ্যাটট্রিকে আল-হিলালের জয়, অন্য ম্যাচে পয়েন্ট হারালেন রোনালদোরা
Logo
logo

বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’


খবর   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’

বিজিএমইএ ওপেন গলফ টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছে বিখ্যাত জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘দৌড়’। শনিবার (২৫ এপ্রিল) ঢাকার অদূরে জলসিঁড়ি গলফ ক্লাবে ব্যতিক্রমী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এ সময় বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু, দৌড়ের স্বত্বাধিকারী আবিদ আলম চৌধুরী, বিজিএমইএর পরিচালক শাহ রাঈদ চৌধুরী, ফয়সাল সামাদ, মোহাম্মদ আবদুস সালাম, নাফিস-উদ-দৌলা, মজুমদার আরিফুর রহমান, জোয়ার্দার মোহাম্মদ হোসনে কমার আলম, মোহাম্মদ সোহেল ও পরিচালক এমডি এম. মহিউদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়সহ ৮০ জনেরও বেশি গলফার অংশ নেন।

অংশগ্রহণকারীদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কূটনীতিক, আন্তর্জাতিক ব্র্যান্ডের ঊর্ধ্বতন প্রতিনিধি এবং বিজিএমইএর সাধারণ সদস্যরা ছিলেন।