NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে
Logo
logo

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৪


খবর   প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৬, ১০:০৪ এএম

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৪

লেবাননের দক্ষিণাঞ্চলে রবিবার (২৬ এপ্রিল) ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৪ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে দুইজন নারী ও দুইজন শিশু রয়েছে। গত এক সপ্তাহে যুদ্ধবিরতি চলাকালীন সময়ে এটিই ছিল সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর পাল্টা হামলায় তাদেরও একজন সৈন্য নিহত ও ছয়জন আহত হয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন যে, হিজবুল্লাহ চুক্তি লঙ্ঘন করছে, তাই ইসরায়েল নিজের নিরাপত্তা রক্ষায় পাল্টা ব্যবস্থা নিচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী লিতানি নদীর উত্তরের সাতটি শহরের বাসিন্দাদের এলাকা ছেড়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

 

অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েল হামলা বন্ধ না করলে তারাও আক্রমণ চালিয়ে যাবে। তারা বর্তমানের এই কূটনৈতিক আলোচনাকে অকার্যকর বলে দাবি করেছে।

গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে লেবাননে এ পর্যন্ত ২৫০০-এর বেশি মানুষ মারা গেছেন। মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিটি বর্তমানে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় হুমকির মুখে পড়েছে।