NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে
Logo
logo

ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের


খবর   প্রকাশিত:  ২৬ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে নৈশভোজের সময় গুলির ঘটনার পর নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী দারুণ কাজ করেছে এবং খুব দ্রুত ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে।’ তিনি জানান, এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে ইতোমধ্যে আটক করা হয়েছে।


 

ট্রাম্প আরো উল্লেখ করেন, তিনি অনুষ্ঠান চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত আইনশৃঙ্খলা বাহিনীর ওপরই ছেড়ে দিয়েছেন বলেও জানান তিনি।

 

তিনি বলেন, খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যাই সিদ্ধান্ত হোক না কেন, এ রাতের আয়োজন পরিকল্পনা অনুযায়ী হবে না এবং ভবিষ্যতে অনুষ্ঠানটি আবার আয়োজন করতে হতে পারে।

স্থানীয় সময় গতকাল শনিবার ওয়াশিংটনের হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

এ সময় এক বন্দুকধারীর হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই সিক্রেট সার্ভিসের সদস্যরা নৈশভোজের স্থানে অবস্থান নেন এবং দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। পরে তারা ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন।