NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব মধ্যপ্রাচ্যে হামলা-সংঘাত তীব্র, বিশ্বজুড়ে তেল সরবরাহে বড় ঝুঁকি ৯/১১ হামলার আরও নথি প্রকাশের বিষয়টি বিবেচনা করবেন  ট্রাম্প সৌদি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হুতিদের, ইয়েমেনে সংঘাত তীব্র গাজা থেকে ইউক্রেন-সুদান: শান্তির আহ্বান জাতিসংঘ মহাসচিবের নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সংস্কারের পর ১৯ লাখ ডলারে বিক্রি হলো ট্রাম্পের শৈশবের বাড়ি দ্বিপক্ষীয় বৈঠক শেষে একই লিমুজিনে চেপে প্রদর্শনীতে মোদি-পুতিন যুক্তরাষ্ট্রের কাছে কি সত্যিই আর ১৪ দিন চলার মতো তেল আছে? মার্টিনেলির হ্যাটট্রিকে আল-হিলালের জয়, অন্য ম্যাচে পয়েন্ট হারালেন রোনালদোরা
Logo
logo

আমাদেরকে ওসির রুমে আটকে জুবায়ের-মুসাদ্দিকের ওপর হামলা করা হয় : জুমা


খবর   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

আমাদেরকে ওসির রুমে আটকে জুবায়ের-মুসাদ্দিকের ওপর হামলা করা হয় : জুমা

আমাদেরকে ওসির রুমে আটকে রেখে ছাত্রদলের নেতাকর্মীরা জুবায়ের-মুসাদ্দিকের ওপর হামলা করেছে বলে অভিযোগ করেছেন ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে আহত ডাকসু নেতাদের চিকিৎসার খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

ফাতেমা তাসনিম জুমা বলেন, ‘তারা বারবার আমাদেরকে জোর করে ভেতরের রুমে আটকে রেখে বের হতে দেয় না। আর ওদিকে জুবায়ের মুসাদ্দিকের ওপর হামলা করেছে।


 
তিনি বলেন, ‘আমাদের হল সংসদের একজন জিডি করতে গিয়েছিল তখন তার ওপর হামলা করা হয়। সে সেখান থেকে দৌড়ে এসে ডাকসুর কাছে আসে। সে আমাদের এসে বলে আরো তিনজন শিক্ষার্থী থানায় আটক অবস্থায় আছে বাইরে শত শত ছাত্রদল কর্মী তাদেরকে ঘিরে রেখেছে। এটা শোনার পর আমরা থানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করি।
থানা থেকে সেইভাবে রেসপন্স না পাওয়ায় আমরা সিদ্ধান্ত নিই আমরা ডাকসুর প্রতিনিধিরা গিয়ে তাদের নিয়ে আসব।’

 

ডাকসুর এই নেত্রী বলেন, ‘কোনো উচ্চবাচ্য ছাড়াই আমরা যখন ঢুকছিলাম তখন জুবায়ের-মুসাদ্দিকের ওপর হামলা করা হয় এবং তাকে মারতে মারতে এক সাইডে নিয়ে যাওয়া হয়।’