NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

চিরনিদ্রায় শায়িত আকবর আলি খান


খবর   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৩, ০৭:৫৬ পিএম

>
চিরনিদ্রায় শায়িত আকবর আলি খান

রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও অর্থনীতিবিদ আকবর আলি খান। 

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ৩টার দিকে তার দাফন সম্পন্ন হয়। দাফন শেষে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। 

এর আগে বাদ জুমা গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় এ বীর মুক্তিযোদ্ধাকে।

উল্লেখ্য, গতকাল (৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আকবর আলি খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

১৯৪৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জন্মগ্রহণ করেন আকবর আলি খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে পড়াশোনা করেন। পরে কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে অর্থনীতিতে পিএইচডি করেন তিনি।

আমলা হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন আকবর আলি খান। মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অবসর নেন তিনি। পাশাপাশি শিক্ষকতাও করেন। দুটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এ অর্থনীতিবিদ। অবসরের পর লেখালেখি শুরু করেন পুরোদমে। অর্থনীতি, ইতিহাস, সাহিত্য বিচিত্র বিষয়ে তার লেখা গবেষণামূলক বই পাঠকের কাছে বেশ সমাদৃত। আকবর আলি খানের প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭টি।