NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের
Logo
logo

সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের


খবর   প্রকাশিত:  ২২ এপ্রিল, ২০২৬, ০৮:০৪ এএম

সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের

দক্ষিণ লেবাননের বাসিন্দাদের জন্য নতুন করে হুমকি জারি করেছে ইসরায়েল। নির্দিষ্ট কিছু গ্রামের দক্ষিণে কিংবা সেগুলোর আশপাশে চলাচল না করার জন্য বাসিন্দাদের সতর্ক করেছে। নির্দেশ অমান্য করলে নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলেও জানিয়েছে। খবর আলজাজিরার

 

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক পোস্টে একটি মানচিত্র দেখিয়ে বলেন, চিহ্নিত গ্রামের দক্ষিণাংশে যাওয়া বা সেসব এলাকায় ফিরে যাওয়া থেকে বিরত থাকতে হবে।

এ ছাড়া লিতানি নদী, ওয়াদি সালহানিয়া এবং সালুকি নদী সংলগ্ন এলাকাতেও প্রবেশ নিষিদ্ধ বলে সতর্ক করা হয়েছে।

সেনাবাহিনী আরো কয়েকটি গ্রামের নাম উল্লেখ করে জানায়, ওই সব এলাকার বাসিন্দারা যেন নির্ধারিত সীমারেখা অতিক্রম না করেন এবং সেখানে ফিরে যাওয়ার চেষ্টা না করেন।

এই নির্দেশ অমান্য করলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

 

এদিকে  যুদ্ধবিরতি চালু থাকলেও গত কয়েক দিনে আরো অনেক গ্রাম ও শহর ধ্বংস করা হয়েছে। অনেক জায়গা একেবারে মাটির সঙ্গে মিশে গেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা

দক্ষিণের বড় শহর বিনতে জেবাইলও ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। প্রায় ৩০ হাজার মানুষের এই শহরে এখন কিছুই আর আগের মতো নেই।

 

এমন অবস্থায় ‘লেবানন এমন একটি যুদ্ধে জড়িয়েছে, যা তারা নিজেরা শুরু করেনি’—বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজ্জি।

তিনি বলেন, সরকার এখন চাইছে যুদ্ধ ও শান্তি নিয়ে সব সিদ্ধান্ত আবার নিজেদের হাতে নিতে। পাশাপাশি পুরো দেশে সরকারের নিয়ন্ত্রণ পুরোপুরি প্রতিষ্ঠা করাও তাদের লক্ষ্য। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে। সেখানে অস্ট্রেলিয়া লেবানন সরকারের এই অবস্থানকে সমর্থন জানিয়েছে।

 

অস্ট্রেলিয়া বলেছে, তারা চায় লেবাননের সব জায়গায় সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ থাকুক এবং প্রয়োজনে তারা মানবিক সাহায্য দিতেও প্রস্তুত।

পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, চলমান আলোচনা সফল হবে। এতে দখল করা এলাকা ফেরত পাওয়া যাবে এবং ইসরায়েল দ্রুত সরে যাবে।