NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩, ২০২৬ | ১৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ থ্যালাসেমিয়া শনাক্তে গ্রাম পর্যন্ত স্ক্রিনিং চালুর আহ্বান জুবাইদা রহমানের আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা গাজার প্রস্তাবিত শান্তিচুক্তিকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন গ্র্যামি থেকে সরে দাঁড়ানো নিয়ে বিতর্ক, কেন এমন সিদ্ধান্ত নিল বিটিএস?
Logo
logo

চার দিনেই ১০০ কোটি ছাড়াল অক্ষয়ের সিনেমা


খবর   প্রকাশিত:  ২২ এপ্রিল, ২০২৬, ০৮:০৪ এএম

চার দিনেই ১০০ কোটি ছাড়াল অক্ষয়ের সিনেমা

অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের জুটি যে এখনো দর্শকদের কাছে সমান জনপ্রিয়, তার প্রমাণ মিলেছে নতুন সিনেমা ‘ভূত বাংলা’ দিয়ে। দীর্ঘ ১৫ বছর পর এই জুটির পুনর্মিলন বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে।

গত শুক্রবার (১৭ এপ্রিল) মুক্তি পাওয়া হরর-কমেডি ঘরানার ছবিটি মাত্র চার দিনেই বিশ্বজুড়ে ১০৬ কোটি রুপির বেশি আয় করেছে। মুক্তির প্রথম দিনে ১২ দশমিক ২৫ কোটি রুপি আয় করলেও দ্বিতীয় দিনে ছবিটির ব্যবসা বেড়ে যায় প্রায় ৫৫ শতাংশ।

 

ট্রেড অ্যানালিস্টদের তথ্য অনুযায়ী, সোমবার (২০ এপ্রিল) ভারতের বাজারে ‘ভূত বাংলা’ প্রায় ৭ কোটি রুপি আয় করেছে। এতে দেশীয় বাজারে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ৬৫ কোটি রুপি এবং গ্রস কালেকশন ৭৮ কোটি রুপি।

শুধু দেশেই নয়, বিদেশের বাজারেও দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি। প্রথম চার দিনে ওভারসিজ মার্কেট থেকে এসেছে ২৯ কোটি রুপি।

সব মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির মোট গ্রস আয় ১০০ কোটির গণ্ডি ছাড়িয়েছে। মুক্তির অপেক্ষায় থাকা বড় বাজেটের ছবিগুলোকেও টেক্কা দিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অক্ষয়ের এই সিনেমা।

 

‘ভূত বাংলা’র সাফল্য রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’–এর মতো বড় ছবির সঙ্গেও প্রতিযোগিতায় রয়েছে। বিশেষ করে ‘হেরা ফেরি’, ‘ভুল ভুলাইয়া’ ও ‘গরম মশলা’–র মতো জনপ্রিয় সিনেমার পর প্রিয়দর্শন-অক্ষয়ের এই প্রত্যাবর্তন দর্শকদের হলমুখী করেছে।

 

ছবিতে অক্ষয় কুমারের পাশাপাশি অভিনয় করেছেন টাবু, পরেশ রাওয়াল ও রাজপাল যাদবের মতো তারকারা। নতুন প্রজন্মের অভিনেত্রী ওয়ামিকা গাব্বির অভিনয়ও প্রশংসা কুড়াচ্ছে। 

এদিকে এই সাফল্যের মাঝেই অক্ষয় কুমারের হাতে রয়েছে আরও কয়েকটি বড় প্রজেক্ট। সামনে আসছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘হায়ওয়ান’ এবং ‘গোলমাল ৫’।