NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব মধ্যপ্রাচ্যে হামলা-সংঘাত তীব্র, বিশ্বজুড়ে তেল সরবরাহে বড় ঝুঁকি ৯/১১ হামলার আরও নথি প্রকাশের বিষয়টি বিবেচনা করবেন  ট্রাম্প সৌদি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হুতিদের, ইয়েমেনে সংঘাত তীব্র গাজা থেকে ইউক্রেন-সুদান: শান্তির আহ্বান জাতিসংঘ মহাসচিবের নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সংস্কারের পর ১৯ লাখ ডলারে বিক্রি হলো ট্রাম্পের শৈশবের বাড়ি দ্বিপক্ষীয় বৈঠক শেষে একই লিমুজিনে চেপে প্রদর্শনীতে মোদি-পুতিন যুক্তরাষ্ট্রের কাছে কি সত্যিই আর ১৪ দিন চলার মতো তেল আছে? মার্টিনেলির হ্যাটট্রিকে আল-হিলালের জয়, অন্য ম্যাচে পয়েন্ট হারালেন রোনালদোরা
Logo
logo

সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত

ঢাকার এক‌টি স্কু‌লে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি স‌রেজ‌মি‌নে দে‌খে‌ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার।

 

সোমবার (২০ এপ্রিল) লাইট ফেয়ার স্কুলে পরিদর্শনে গি‌য়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খেন তিনি।

ঢাকার মা‌র্কিন দূতাবাস জানায়, আজ বিশেষ দূত হার্ডার বাংলাদেশের জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬ এর প্রতি সমর্থন জানাতে লাইট ফেয়ার স্কুল পরিদর্শন করেছেন।

সাম্প্রতিক হাম প্রাদুর্ভাবের গুরুতর চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে, ইউনিসেফের মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছে, যাতে ২ কোটি ১৯ লাখের বেশি বিনামূল্যের হাম-রুবেলা টিকার ডোজ সরবরাহ করে পাঁচ বছরের কম বয়সী ১ কোটি ২০ লাখ শিশুকে প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষা দেওয়া যায়।