NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের
Logo
logo

জেডি ভ্যান্স ছাড়াই পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে যারা


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

জেডি ভ্যান্স ছাড়াই পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে যারা

ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে আগামীকাল সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। তবে এবার প্রতিনিধিদলের নেতৃত্বে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স থাকছেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

দ্বিতীয় দফায় আলোচনা শুরুর আগে ইরানকে শান্তিচুক্তিতে সম্মত হওয়ার জন্য সতর্ক করেছেন ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, একটি সমঝোতায় পৌঁছানোর জন্য এটি ইরানের ‘শেষ সুযোগ’।

 

ট্রাম্প কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইরান যদি এই চুক্তিতে সই না করে, তাহলে পুরো দেশ ধ্বংস হয়ে যাবে।’

আলজাজিরার এক প্রতিবেদনে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে এবার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন না ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যদিও এর আগে প্রথম দফার আলোচনায় জেডি ভ্যান্স নেতৃত্ব দিয়েছিলেন।

এ ছাড়া এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘শুধু নিরাপত্তার কারণেই ভ্যান্স এই সফরে যাচ্ছেন না।

 

তবে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ এবং জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট ইঙ্গিত দিয়েছিলেন যে আগামীকাল সোমবার থেকে ইসলামাবাদে শুরু হতে যাওয়া এই আলোচনায় ভ্যান্সই নেতৃত্ব দেবেন। তবে শেষ মুহূর্তে তাঁর এই সফর বাতিল করা হলো।

এর আগে ট্রাম্প অভিযোগ করেন, হরমুজ প্রণালিতে গোলাগুলির মাধ্যমে ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তিচুক্তি ইরান মেনে না নিলে দেশটির বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।