NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩, ২০২৬ | ১৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ থ্যালাসেমিয়া শনাক্তে গ্রাম পর্যন্ত স্ক্রিনিং চালুর আহ্বান জুবাইদা রহমানের আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা গাজার প্রস্তাবিত শান্তিচুক্তিকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন গ্র্যামি থেকে সরে দাঁড়ানো নিয়ে বিতর্ক, কেন এমন সিদ্ধান্ত নিল বিটিএস?
Logo
logo

জ্বালানি ও আইসিটি খাতে সহযোগিতা করতে চায় আমেরিকা : অর্থমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৭ এপ্রিল, ২০২৬, ০৮:০৪ পিএম

জ্বালানি ও আইসিটি খাতে সহযোগিতা করতে চায় আমেরিকা : অর্থমন্ত্রী

বাংলাদেশকে সহযোগিতায় উন্নয়ন সহযোগীদের বিশেষ আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি আরো জানান, বৈশ্বিক জ্বালানিসংকট মোকাবেলা, ভোগ্যপণ্য সরবরাহ ও আইসিটি খাতে সহযোগিতা করতে চায় আমেরিকা।

আমেরিকার স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে বিশ্বব্যাংক ও ইউএস চেম্বার ভবনে এক গোলটেবিল বৈঠক শেষে মন্ত্রী এসব কথা জানান।

এদিন, একাধিক বৈঠকে অংশ নেয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদল।

আলোচনায় উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরসহ ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিরা।

 

এ ছাড়া আমেরিকার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান, আটলান্টিক কাউন্সিল এবং জাইকার প্রতিনিধিরাও এতে অংশ নেন।

অর্থমন্ত্রী জানান, জ্বালানি, ভোগ্যপণ্য ও আইসিটি খাতে সহযোগিতা এবং বিনিয়োগ নিয়ে আমেরিকার সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। যেকোনো সংকটে বাংলাদেশকে এডিবি, বিশ্বব্যাংকসহ উন্নয়ন সহযোগীরা সহায়তা দিতে আগ্রহী।