NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে
Logo
logo

সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়াতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ব্রিটিশ রাজদম্পতি


খবর   প্রকাশিত:  ১৬ এপ্রিল, ২০২৬, ১০:০৪ এএম

সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়াতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ব্রিটিশ রাজদম্পতি

ব্রিটেনের রাজা হিসেবে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন তৃতীয় চার্লস। রানি ক্যামিলাকে সঙ্গী করে এ মাসের শেষে এই সফরে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরো জোরদারের বার্তা দেওয়া হবে।

এবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়, রাজ দম্পতি আগামী ২৭ এপ্রিল যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন। ২০১৮ সালের পর রাজা তৃতীয় চার্লসের এটাই প্রথম যুক্তরাষ্ট্র সফর।

সে সময় তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ. বুশের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছিলেন।

 

এবার সফরের অংশ হিসেবে ব্রিটিশ রাজা নিউইয়র্ক এবং ভার্জিনিয়া—এই দুই অঙ্গরাজ্যের পাশাপাশি ওয়াশিংটন ডিসি সফর করবেন। হোয়াইট হাউসে একটি রাষ্ট্রীয় নৈশভোজ এবং আমেরিকার ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উদযাপনে অংশগ্রহণও অন্তর্ভুক্ত থাকবে। 

বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে বলা হয়, ‘এই সফর দুই দেশের অভিন্ন ইতিহাসকে তুলে ধরার সুযোগ দেবে।

পাশাপাশি অর্থনীতি, নিরাপত্তা ও সংস্কৃতিতে যে বিস্তৃত সম্পর্ক গড়ে উঠেছে, তা তুলে ধরা হবে। এ ছাড়া দুই দেশের মানুষের গভীর বন্ধন ও যোগাযোগের বিষয়গুলো সামনে আসবে।’

 

এই সফর নিয়ে গত ৩১ মার্চ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘রাজাকে আমি অত্যন্ত সম্মান করি। তার সঙ্গে সময় কাটানোর জন্য অপেক্ষা করছি।

এটি দারুণ হবে!’

 

সফরের শুরুতে রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে চা-চক্রে অংশ নেবেন। থাকবে আনুষ্ঠানিক অভ্যর্থনা, সামরিক কুচকাওয়াজ পরিদর্শন, দ্বিপক্ষীয় বৈঠক এবং হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজ।

ওয়াশিংটনে অবস্থানকালে রাজা তৃতীয় চার্লস কংগ্রেসে ভাষণ দেবেন। বাকিংহাম প্যালেসের তথ্য অনুযায়ী, কোনো ব্রিটিশ সম্রাট হিসেবে এটি হবে কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার দ্বিতীয় ঘটনা। এর আগে প্রায় ৩০ বছর আগে প্রথমবারের মতো এমন ভাষণ দিয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

 

চার্লস ও ক্যামিলা নিউইয়র্ক সিটিতেও যাবেন। সেখানে ৯/১১ হামলার ২৫ বছর পূর্তিতে নিহতদের পরিবারের সদস্য এবং জরুরি সেবাকর্মীদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। রাজদম্পতি শহরে আরো কিছু অনুষ্ঠানে অংশ নেবেন যেখানে সাহিত্য, খাদ্যনিরাপত্তা এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক তুলে ধরা হবে।

ভার্জিনিয়ায় একটি জাতীয় উদ্যান, ঘোড়দৌড়কেন্দ্রিক একটি স্থানীয় খামার এবং অ্যাপালাচিয়ান সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনা উপভোগ করবেন তারা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি ব্লক পার্টিতেও যোগ দেবেন রাজদম্পতি।