NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩, ২০২৬ | ১৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ থ্যালাসেমিয়া শনাক্তে গ্রাম পর্যন্ত স্ক্রিনিং চালুর আহ্বান জুবাইদা রহমানের আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা গাজার প্রস্তাবিত শান্তিচুক্তিকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন গ্র্যামি থেকে সরে দাঁড়ানো নিয়ে বিতর্ক, কেন এমন সিদ্ধান্ত নিল বিটিএস?
Logo
logo

মনে হচ্ছিল আমি একটা কফিনে শুয়ে আছি : নেইমার


খবর   প্রকাশিত:  ১২ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

মনে হচ্ছিল আমি একটা কফিনে শুয়ে আছি : নেইমার

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে বাকি আর দুই মাস। আরেকটি বিশ্বকাপ যখন আসন্ন, তখন নেইমার জুনিয়রের ভাবনাজুড়ে শুধু সেটিই থাকার কথা। কিন্তু ব্রাজিলিয়ান তারকাকে এখনো তাড়া করে বেড়ায় চার বছর আগের কাতার বিশ্বকাপ।

২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের অতিরিক্ত সময়ে নেইমারের গোলেই এগিয়ে গিয়েছিল ব্রাজিল।

কিন্তু শেষ মুহূর্তে ক্রোয়েশিয়া সমতা ফেরালে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুট আউটে হেরে বিদায় নিতে হয় ব্রাজিলকে।

 

সম্প্রতি সান্তোসের সতীর্থদের সঙ্গে একটি ইউটিউব ভিডিওতে কথা বলার সময় সেই হৃদয়বিদারক অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে নেইমার জানান, ক্রোয়েশিয়ার বিপক্ষে ওই পরাজয় তার কাছে নিজের শেষকৃত্যে উপস্থিত থাকার মতো এক ভয়াবহ অনুভূতি ছিল।

নেইমার বলেন, ‘মনে হয়েছিল আমি মারা যাব।

হোটেলে ফেরার পর মনে হচ্ছিল পৃথিবীটা শেষ হয়ে গেছে। পরিবারের সঙ্গে যখন দেখা হলো, তখন সবার চোখ লাল, কেউ কোনো কথা বলছে না। পরিবেশটা এতটাই থমথমে ছিল যে, মনে হচ্ছিল আমি একটা কফিনের ভেতরে শুয়ে আছি আর সবাই আমাকে দেখতে আসছে। আমার মনে হয়েছিল আমি নিজেই নিজের শেষকৃত্য দেখছি।

 

নেইমার সাধারণত ব্রাজিলের হয়ে পঞ্চম পেনাল্টি শটটি নেন। কিন্তু সেই ম্যাচে তার সুযোগ আসার আগেই ব্রাজিল হেরে যায়। এ প্রসঙ্গে নেইমার বলেন, ‘আমি সারা জীবন পঞ্চম পেনাল্টি নিয়েছি। এটি সবচেয়ে কঠিন। তবে মাঝে মাঝে আপনার সেই সুযোগ না-ও আসতে পারে।

 

৭৯ গোল করা নেইমারই ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর থেকে দেশের জার্সি আর গায়ে জড়ানো হয়নি। 

তবে ৩৪ বছর বয়সী নেইমার ব্রাজিল দলে ফিরতে এবং কার্লো আনচেলত্তির বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিতে কঠিন পরিশ্রম চালিয়ে যাচ্ছেন।