NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

‘দ্য আগলি ডাকলিং অ্যান্ড মি’র বাংলা প্রিমিয়ার


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৪, ০২:৪৫ এএম

>
‘দ্য আগলি ডাকলিং অ্যান্ড মি’র বাংলা প্রিমিয়ার

র‌্যাটসো নামের এক ইঁদুর দুর্ঘটনার কারণে পোল্ট্রি-ইয়ার্ডে এসে পড়ে। শর্ত সাপেক্ষে সেখানে থাকার অনুমতি পায় সে। তাকে সদ্য জন্ম নেওয়া বিকৃত হাঁসের ছানা আগলিকে লালন-পালন করতে হবে এবং হয়ে উঠতে হবে আদর্শ বাবা! এমনই এক প্রাণবিক ও মজার গল্পে নির্মিত হয়েছে শিশুতোষ সিনেমা ‘দ্য আগলি ডাকলিং অ্যান্ড মি’।

জনপ্রিয় এই সিনেমাটির বাংলা ডাবিং করে প্রচারের প্রস্তুতি নিয়েছে দুরন্ত টিভি। এমনটাই জানিয়েছেন চ্যানেলটির গণমাধ্যম মুখপাত্র মহসিনা আফরোজ।

তিনি আরও জানান, চ্যানেলটিতে ‘দ্য আগলি ডাকলিং অ্যান্ড মি’ সিনেমার বাংলা প্রিমিয়ার দেখা যাবে ৯ সেপ্টেম্বর, শুক্রবার রাত ১০টায়।

সিনেমার গল্পে আরও দেখা যাবে, আগলিকে সমাজে বসবাসের উপযোগী করে তুলতে স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। স্কুলে যাওয়া নিয়ে আগলি খুব আগ্রহী হয়ে ওঠে। কিন্তু প্রথম দিন স্কুলে অন্য ছানাদের দ্বারা উত্যক্ত হয়ে সে স্কুলে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। অথচ ইয়ার্ডে থাকতে হলে লাগবে স্কুলের প্রশংসাপত্র। ফলে র‌্যাটসো সেখান থেকে পালিয়ে আগলিকে নিয়ে ফান কার্নিভালে যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়। শুরু হয় র‌্যাটসো আর আগলির সংগ্রামের জীবন।