NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের
Logo
logo

লেবাননে ইসরায়েলি হামলায় ৮৯ জন নিহত, আহত ৭ শতাধিক


খবর   প্রকাশিত:  ০৯ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

লেবাননে ইসরায়েলি হামলায় ৮৯ জন নিহত, আহত ৭ শতাধিক

লেবাননে ইসরায়েলের হামলায় অন্তত ৮৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭০০ জনেরও বেশি মানুষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মুখপাত্র আরো জানান, দক্ষিণ লেবাননে নিহতদের মধ্যে ১২ জন চিকিৎসাকর্মী ছিলেন।

 

এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ঘোষণা করেছে, গত মাসে লেবাননে তাদের স্থল অভিযান শুরুর পর এটি ছিল সবচেয়ে বড় মাত্রার হামলার ঢেউ। আর এ ঘোষণার পরই এই হামলার সংবাদ আসে।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলি বাহিনী মাত্র ১০ মিনিটের মধ্যে এক সঙ্গে বেশ কয়েকটি এলাকায় হিজবুল্লাহর প্রায় ১০০টি সদর দপ্তর ও সামরিক স্থাপনায় হামলা চালানোর তথ্য জানিয়েছে।