NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬ | ৩০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব মধ্যপ্রাচ্যে হামলা-সংঘাত তীব্র, বিশ্বজুড়ে তেল সরবরাহে বড় ঝুঁকি ৯/১১ হামলার আরও নথি প্রকাশের বিষয়টি বিবেচনা করবেন  ট্রাম্প সৌদি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হুতিদের, ইয়েমেনে সংঘাত তীব্র গাজা থেকে ইউক্রেন-সুদান: শান্তির আহ্বান জাতিসংঘ মহাসচিবের নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সংস্কারের পর ১৯ লাখ ডলারে বিক্রি হলো ট্রাম্পের শৈশবের বাড়ি দ্বিপক্ষীয় বৈঠক শেষে একই লিমুজিনে চেপে প্রদর্শনীতে মোদি-পুতিন যুক্তরাষ্ট্রের কাছে কি সত্যিই আর ১৪ দিন চলার মতো তেল আছে? মার্টিনেলির হ্যাটট্রিকে আল-হিলালের জয়, অন্য ম্যাচে পয়েন্ট হারালেন রোনালদোরা
Logo
logo

ক্রিকেটারদের বেতন বাড়ানোর ঘোষণা বিসিবি সভাপতি তামিমের


খবর   প্রকাশিত:  ০৯ এপ্রিল, ২০২৬, ০৮:০৪ এএম

ক্রিকেটারদের বেতন বাড়ানোর ঘোষণা বিসিবি সভাপতি তামিমের

বোর্ডের আওতাভুক্ত জাতীয় দলের বাইরের পুরুষ ও নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বাড়ানো হয়েছে নারী ক্রিকেটারদের ম্যাচ ফিও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি তামিম ইকবাল আজ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন। 

ঘরোয়া টি-টোয়েন্টি ও এক দিনের ম্যাচের জন্য এত দিন ৫ হাজার টাকা করে পেতেন নারী ক্রিকেটাররা।

সেটি বেড়ে এখন টি-টোয়েন্টিতে ১০ হাজার ও এক দিনের ম্যাচে ১৫ হাজার টাকা করা হয়েছে। চার দিনের ম্যাচ ফি ৮ হাজার থেকে বেড়ে হয়েছে ২০ হাজার টাকা। ঘরোয়া চুক্তিতে থাকা ৩৫ নারী ক্রিকেটারের বেতনও ৩০ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে।

 

ছেলেদের ক্রিকেটে তিন ক্যাটাগরি মিলিয়ে বোর্ডের চুক্তিতে আছেন ৯৫ জন।

‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৩৫ থেকে বাড়িয়ে ৬৫ হাজার, ‘বি’ ক্যাটাগরিতে ৩০ থেকে বাড়িয়ে ৫০ হাজার ও ‘সি’ ক্যাটাগরিতে ২৫ থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে। জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ ফি ৭০ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে ১ লাখ টাকা।

 

গতকাল বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত অ্যাডহক কমিটির দুটি সভা করেছেন তামিম। দুটি সভার পরই সংবাদ সম্মেলনে এলেও কোনোটিতেই সংবাদমাধ্যমকে কোনো প্রশ্ন করার সুযোগ দেননি বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

গতকালের মতো আজও চলে গেছেন সভার সিদ্ধান্ত জানিয়েই।

 

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে থাকা পরিচালনা পরিষদকে অবৈধ দাবি করে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলতে রাজি ছিল না ক্লাবগুলোর বড় একটি অংশ। এখন লিগ শুরুর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন তামিম। দ্রুতই সব ক্লাবের সঙ্গে বসবে বোর্ড।

এদিকে জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ব্যবহারে সরকারি পরামর্শ মেনে ২০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজের ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

নির্দিষ্টভাবে এখনো সময় না জানালেও ওয়ানডে ম্যাচগুলো সকাল ১১টা ও টি-টোয়েন্টি ম্যাচগুলো দুপুর ২টা থেকে শুরু হতে পারে।