NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

তারেক রহমানের সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা


খবর   প্রকাশিত:  ০৮ এপ্রিল, ২০২৬, ১০:০৪ এএম

তারেক রহমানের সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, সভার শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান সাম্প্রতিক জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

 

সভায় আগামী সংসদ অধিবেশনের কার্যক্রম, বিভিন্ন বিল ও প্রস্তাবনা পর্যালোচনা করা হয়। এ ছাড়া সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়।