NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩, ২০২৬ | ১৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ থ্যালাসেমিয়া শনাক্তে গ্রাম পর্যন্ত স্ক্রিনিং চালুর আহ্বান জুবাইদা রহমানের আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা গাজার প্রস্তাবিত শান্তিচুক্তিকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন গ্র্যামি থেকে সরে দাঁড়ানো নিয়ে বিতর্ক, কেন এমন সিদ্ধান্ত নিল বিটিএস?
Logo
logo

পরিণীতি চোপড়ার স্বামীকে দলীয় পদ থেকে অপসারণ


খবর   প্রকাশিত:  ০৬ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

পরিণীতি চোপড়ার স্বামীকে দলীয় পদ থেকে অপসারণ

ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় উঠে এসেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার স্বামী রাঘব চাড্ডা। সম্প্রতি রাজ্যসভায় আম আদমি পার্টির (আপ) ডেপুটি নেতার পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। সমর্থকদের একাংশ এই ঘটনায় ক্ষোভও প্রকাশ করেছেন।

তবে এই রাজনৈতিক টানাপোড়েনের মাঝেও ব্যক্তিগত জীবনে ইতিবাচক বার্তাই দিয়েছেন রাঘব।

স্ত্রী পরিণীতি চোপড়ার নতুন উদ্যোগের প্রশংসা করে তার পাশে থাকার কথা জানিয়েছেন তিনি।

 

মাতৃত্বের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে ‘মম টক্‌স’ নামে একটি অনুষ্ঠান শুরু করেছেন পরিণীতি। নিজের ইনস্টাগ্রামে সেই অনুষ্ঠানের ঝলক শেয়ার করে জানান, এখানে গর্ভাবস্থা, সন্তান লালন-পালন এবং মাতৃত্বকে ঘিরে সামাজিক ধারণা নিয়ে খোলামেলা আলোচনা হবে।

এই উদ্যোগকে সমর্থন জানিয়ে রাঘব মন্তব্য করেন,
‘খুব গর্বিত! অভিনন্দন।

সব সময়ে তোমার পাশে আছি।’

 

অনুষ্ঠানটিতে অংশ নিতে যাচ্ছেন বলিউডের বেশ কয়েকজন পরিচিত মুখ নেহা ধুপিয়া, বিক্রান্ত ম্যাসে, ইমরান খান, গওহর খান, জায়েদ দরবার এবং দিশা পরমার। তারা নিজেদের অভিভাবকত্বের অভিজ্ঞতা শেয়ার করবেন এই প্ল্যাটফর্মে।

অন্যদিকে, রাজনৈতিক প্রেক্ষাপটে আপ হঠাৎ করেই রাঘবকে ডেপুটি নেতার পদ থেকে সরিয়ে তার জায়গায় অশোক মিত্তলকে দায়িত্ব দেয়।

এই সিদ্ধান্তের পর সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়ায় রাঘব জানান, তাকে চুপ করানোর চেষ্টা করা হচ্ছে, তবে তিনি থেমে যাবেন না।

 

স্ত্রীর পাশে থাকার পাশাপাশি, রাঘব সংসদের শেষ অধিবেশনে পিতৃত্বকালীন ছুটি এবং উন্নত পরিচর্যা ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেছিলেন। সেই উদ্যোগের জন্য পরিণীতিও তাকে প্রকাশ্যে প্রশংসা করেন।