NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬ | ২৩ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
১০ অক্টোবর মুখোমুখি যুক্তরাষ্ট্র-স্পেন, নারী ফুটবলে হাইভোল্টেজ ফ্রেন্ডলি ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই শেখ হাসিনার প্রত্যাবর্তন আইনি বিষয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের কাজের অনুমতির জন্য ৭০ হাজার ডলার ফি প্রস্তাব এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী ইসলামপন্থীরা ক্ষমতা দখল করতে চাইছে : ট্রাম্প
Logo
logo

পলাশবাড়ীতে ৫ শ্রেনীর শিক্ষার্থী ধর্ষনের শিকার : থানায় মামলা ধর্ষক পলাতক


খবর   প্রকাশিত:  ০৬ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

পলাশবাড়ীতে ৫ শ্রেনীর শিক্ষার্থী ধর্ষনের শিকার : থানায় মামলা ধর্ষক পলাতক

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ভবানীপুর গ্রামে প্রতিবেশীর বাড়ীতে গাভীর দুধ নিয়ে ফেরার পথে ৫ শ্রেনীর শিক্ষার্থীকে মুখ চিপে ধরে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণের ঘটনায় ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত ধর্ষক পলাতক ও ধর্ষনের শিকার শিক্ষার্থী গাইবান্ধা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

 

মামলা সূত্রে জানা যায,ভবানীপুর গ্রামের বাসিন্দার শিশু কন্যা বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শ্রেনী শিক্ষাথী প্রতিবেশী বাড়ী হতে গাভীর দুধ নিয়ে ফেরার পথে পথরোধ করে মুখ চেপে ধরে রাস্তার পাশে বাঁশঝাড়ে নিয়ে গিয়ে জোড় পূর্বক ধর্ষণ করে একই গ্রামের আজাদুল ইসলামের ছেলে লম্পট রিফাত মিয়া (১৯)। গত ৪ এপ্রিল শনিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে।  এঘটনায় ভুক্তভোগী শিশুর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ধর্ষক রিফাত মিয়া পালিয়ে যায়। পরে শিশুটির পরিবার ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা কমপ্লেক্সে নেওয়া হয় সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে পরে গাইবান্ধা জেনারেল হাসপাতালে রিফার্ড করে হাসপাতাল কর্তৃপক্ষ সেখানে ধর্ষণের শিকার শিশুটি চিকিৎসাধীন রয়েছেন। 

 

এঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে পলাশবাড়ী থানায় অভিযুক্ত ধর্ষক রিফাত মিয়া (১৯) নামে একটি মামলা দায়ের করেছেন। যাহার পলাশবাড়ী মামলা নং ৭। 

 

অভিযুক্ত রিফাত মিয়া (১৯) ভবনীপুর গ্রামের আজাদুল ইসলামের ছেলে। এঘটনার পর হতে সে পলাতক রয়েছে। 

 

এদিকে মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ সরোয়ারে আলম খান জানান,অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের চশমান রয়েছে। 

 

উল্লেখ্য, পলাশবাড়ীর বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শ্রেনীর শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত অভিযুক্ত ধর্ষক রিফাত কে গ্রেপ্তার করে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেছেন সচেতন মহল।