NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩, ২০২৬ | ১৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ থ্যালাসেমিয়া শনাক্তে গ্রাম পর্যন্ত স্ক্রিনিং চালুর আহ্বান জুবাইদা রহমানের আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা গাজার প্রস্তাবিত শান্তিচুক্তিকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন গ্র্যামি থেকে সরে দাঁড়ানো নিয়ে বিতর্ক, কেন এমন সিদ্ধান্ত নিল বিটিএস?
Logo
logo

ফ্যামিলি কার্ডে মুদ্রাস্ফীতি নয়, অর্থনীতি সচল হবে : প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০১ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ পিএম

ফ্যামিলি কার্ডে মুদ্রাস্ফীতি নয়, অর্থনীতি সচল হবে : প্রধানমন্ত্রী

আগামী চার বছরে চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ডে মুদ্রাস্ফীতি হবে না। বরং স্থানীয় অর্থনীতি আরো শক্তিশালী ও সচল হবে।’ 

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘প্রাথমিক পর্যায়ে ৩৭ হাজার ৮১৪টি নারীপ্রধান পরিবারকে ভাতা প্রদান করা হয়েছে। বর্তমান অর্থবছরে তিন মাসে আরো ৩০ হাজার পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হবে।’


 

তিনি বলেন, ‘নিশ্চয়ই তারা সিঙ্গাপুরে টাকা পাচার করবে না। বরং স্বাবলম্বী হওয়ার পথ খুলবে।

বিভিন্ন উপায়ে কর্মসংস্থান বাড়বে।’ 

 

তারেক রহমান বলেন, ‘২ লাখ ৭৫ হাজারের মতো কৃষক রয়েছে। আমরা আগামী কয়েক বছরের মধ্যে পর্যায়ক্রমে সব কৃষকের হাতে ফার্মার্স কার্ড পৌঁছে দেব।’

তিনি আরো বলেন, শ্রমিকদের জন্য শ্রমিক কার্ড দেওয়ার পরিকল্পনা নেই।

কিন্তু শ্রমিক ফেডারেশনের টাকা যাতে যথাযথভাবে শ্রম কল্যাণে ব্যয় হয়, সেদিকে নজর রাখব।

 

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী তার সংসদীয় এলাকা ঢাকা-১৭ আসনের ভোটারদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘যারা আমাকে ভোট দেননি, সংসদে তাদের প্রতিনিধিত্বও আমি করব।’