NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের
Logo
logo

ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয় : হেগসেথের স্বীকারোক্তি


খবর   প্রকাশিত:  ০১ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ পিএম

ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয় : হেগসেথের স্বীকারোক্তি

ইরানের অস্ত্র কর্মসূচি ও পারমাণবিক অস্ত্রকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি জানিয়ে দেশটির ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান এক মাস হতে চলেছে। এত দিন পর এসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানালেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য কোনো হুমকি নয়। 

সংবাদমাধ্যম মিডলইস্ট আইয়ের এক প্রতিবেদনে হেগসেথের এমন বক্তব্য উঠে এসেছে। তার এমন বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন উঠেছে তাহলে ইরানে কেন হামলা চালাল পেন্টাগন।

কেননা হোয়াইট হাউস যুদ্ধ শুরুর পর থেকে বারবার ইরানকে ‘আসন্ন হুমকি’ বলে বর্ণনা করে আসছে। 

 

এমন প্রশ্নের মুখে হেগসেথ জানিয়েছেন, ‘ওই অঞ্চলে নিজেদের সম্পদ ও মিত্রদের রক্ষা করতে যুক্তরাষ্ট্র নিজেকে ঝুঁকিতে ফেলেছে। এ কারণেই ডোনাল্ড ট্রাম্প এখন আশা করছেন, ইউরোপীয় মিত্ররাও পাল্টা পদক্ষেপ নেবে।’ 

মিত্রদের প্রতি ক্ষোভ জানিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘এই ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছাতে পারবে না।

শুধু মিত্র দেশ ও অন্যান্য অঞ্চলেই এগুলো পৌঁছাতে সক্ষম। তবু যখন বাড়তি সহায়তা চাইলে আমরা (মিত্রদের থেকে) পাই শুধু প্রশ্ন, বাধা আর দ্বিধা।’ 

 

হেগসেথ আরো বলেন, ‘এ কারণেই প্রেসিডেন্ট ট্রাম্প বিশেষভাবে উল্লেখ করেছেন, আপনি কোনো জোট গঠন করতে পারবেন না, যতক্ষণ না আপনার প্রয়োজনের সময় অন্যান্য দেশ আপনার পাশে দাঁড়াতে ইচ্ছুক না হয়।’