NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬ | ২৩ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
১০ অক্টোবর মুখোমুখি যুক্তরাষ্ট্র-স্পেন, নারী ফুটবলে হাইভোল্টেজ ফ্রেন্ডলি ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই শেখ হাসিনার প্রত্যাবর্তন আইনি বিষয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের কাজের অনুমতির জন্য ৭০ হাজার ডলার ফি প্রস্তাব এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী ইসলামপন্থীরা ক্ষমতা দখল করতে চাইছে : ট্রাম্প
Logo
logo

সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে আগুন পুড়ে গেছে অন্তত ৮ দোকান, কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা


খবর   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৬, ০৯:০৩ এএম

সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে আগুন পুড়ে গেছে অন্তত ৮ দোকান, কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা

সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে ভয়াবহ আগুনে অন্তত ৮টি দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। একটি জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। রবিবার (২৯ মার্চ) রাত ১১টার দিকে আগুন লাগলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাফিক পয়েন্টের সিটি ফার্মেসি লাগোয়া পপুলার ইলেকট্রনিক্স থেকে আগুনের সূত্রপাত। তবে কীভাবে আগুন লাগল সেটা বলতে পারছে না কেউ। পরে আগুন সিটি ফার্মেসি, বিক্রমপুর শো স্টোর, বেবি শোজ, আজাদ শোজ, প্রমাণ শোজ-এ ছড়িয়ে পড়ে।

দাউ দাউ করে জ্বলতে থাকে। কিছুক্ষণ পরেই ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নেভানোর চেষ্টা করে। এখনো আগুন জ্বলছে। তবে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।
আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে ক্ষয়-ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

 

বিক্রমপুর শো স্টোরের মালিক সাজ্জাদ হোসেন বলেন, দোকান বন্ধ করে কেবল বাসার উদ্দেশে রওয়ানা দিয়েছিলাম। খবর পেলাম আগুন লেগেছে। এসে দেখি আমাদের দোকানসহ অন্তত ৭টি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। আগুনে আমার প্রায় ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আগুন কীভাবে লাগছে, কোথা থেকে লাগল- কিছুই জানি না। আমার মতো ক্ষুদ্র ব্যবসায়ীরা এখন পথে নামার পর্যায়ে চলে গেছেন।

 

পপুলার ইলেকট্রনিক্সের মালিক পারভেজ আহমদ বলেন, আমি দোকানটি বন্ধ করে গিয়েছিলাম। কিছুক্ষণ পর শুনি আগুন লেগেছে। এসে দেখি আমার দোকান দাউ দাউ করে জ্বলছে। আমার ৫০ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি কোনোভাবেই পোষানো সম্ভব নয়। 

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, আগুনে ৬-৭টি দোকানঘর পড়ে গেছে। বাণিজ্যিক এলাকায় অবস্থিত গুরুত্বপূর্ণ মার্কেটটি পুড়ে যাওয়ায় কয়েক কোটি টাকার মালামাল ও স্থাপনা ছাই হয়ে গেছে। আমরা আগুনের সূত্রপাত ও কারণ খুঁজে বের করার চেষ্টা করছি।