NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩, ২০২৬ | ১৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ থ্যালাসেমিয়া শনাক্তে গ্রাম পর্যন্ত স্ক্রিনিং চালুর আহ্বান জুবাইদা রহমানের আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা গাজার প্রস্তাবিত শান্তিচুক্তিকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন গ্র্যামি থেকে সরে দাঁড়ানো নিয়ে বিতর্ক, কেন এমন সিদ্ধান্ত নিল বিটিএস?
Logo
logo

মেসির ক্লাবেই যাচ্ছেন কাসেমিরো!


খবর   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৬, ০৯:০৩ এএম

মেসির ক্লাবেই যাচ্ছেন কাসেমিরো!

ইউরোপীয় ফুটবলে দীর্ঘদিনের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো এবার নতুন ঠিকানার খুব কাছাকাছি। গুঞ্জন উঠেছে, ইন্টার মায়ামিতে যোগ দিতেই যাচ্ছেন ব্রাজিলিয়ান এই তারকা, যেখানে আগে থেকেই খেলছেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি।

বিশ্বস্ত ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, ইন্টার মায়ামি ইতোমধ্যে কাসেমিরোকে দলে ভেড়াতে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে। ক্লাবটি একটি প্রাথমিক প্রস্তাবও দিয়েছে, যা নিয়ে দুই পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে।

 

রোমানো আরো উল্লেখ করেন, কাসেমিরো নিজেও মেজর লিগ সকারে (এমএলএস) খেলতে আগ্রহী এবং ইন্টার মায়ামির প্রকল্প তাকে বেশ আকৃষ্ট করেছে। বিশেষ করে লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের মতো তারকাদের উপস্থিতি, ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা এবং মায়ামি শহরের জীবনযাপন, সব মিলিয়ে এই ট্রান্সফারটি বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনা বেশ জোরালো।

তবে শুধু ইন্টার মায়ামিই নয়, ইউরোপের কয়েকটি ক্লাব এবং সৌদি আরব থেকেও কাসেমিরোর জন্য প্রস্তাব রয়েছে। সব দিক বিবেচনা করে খুব শিগগিরই নিজের পরবর্তী গন্তব্য চূড়ান্ত করবেন এই অভিজ্ঞ মিডফিল্ডার।